West Bengal Budget: মমতাকে কোন কোন খাতে পিছনে ফেললেন শুভেন্দু
WB Budget: অষ্টাদশ বিধানসভার প্রথম বাজেট পেশ হল সোমবার। এবারের বাজেটে কর্মসংস্থান বৃদ্ধি ও বিনিয়োগে জোর দেওয়া হয়েছে। ডিএ বাড়ানোর কথাও ঘোষণা করা হয়েছে। অন্নপূর্ণা স্কিমের বরাদ্দ ছাড়াও নারী সুরক্ষার ক্ষেত্রে বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে।

Image Credit: AI Generated Image
কলকাতা: গত ৪ মে-র পরবর্তী পরিস্থিতিকে বলা হচ্ছে ‘বদলের বাংলা’। একে একে এই বাংলায় অনেক ছবিই বদলে যাচ্ছে। বাজেটেও যে বদল পরিলক্ষিত হবে, সেটাই স্বাভাবিক। প্রায় দেড় ঘণ্টার বাজেট বক্তৃতায় বিভিন্ন ক্ষেত্রে বিপুল বরাদ্দের কথা উল্লেখ করা হয়েছে। পূর্বতন সরকার কতটা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গিয়েছে, সে কথাও উল্লেখ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।
কোন কোন ক্ষেত্রে বরাদ্দ বাড়ল
| আবাসন | বরাদ্দ ২৯৫.৩৭ কোটি | বরাদ্দ ৩০৩.৮৩ কোটি |
| প্রাণীসম্পদ উন্নয়ন | বরাদ্দ ১৩২৭.৩৩ কোটি | বরাদ্দ ১৪০৪.৪২ কোটি |
| উপভোক্তা বিষয়ক | বরাদ্দ ১৪৭.৬৩ কোটি | বরাদ্দ ১৪৮.৪১ কোটি |
| অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা | বরাদ্দ ৫৪১.৫৯ কোটি | ৫৪৬.৩৯ কোটি |
| মৎস্য | বরাদ্দ ৫৩৯.৩০ কোটি | বরাদ্দ ৫৫০.৩৮ কোটি |
| বন | বরাদ্দ ১১০৫.৬৫ কোটি | বরাদ্দ ১১৯৮.১৭ কোটি |
| স্বাস্থ্য | বরাদ্দ ২২,৩৩৮.০৮ কোটি | বরাদ্দ ২৪,৭৫৩.৭২ কোটি |
| উচ্চশিক্ষা | বরাদ্দ ৬৮৫৮.৭৯ কোটি | বরাদ্দ ৭১৬৮.৬০ কোটি |
| শিল্প ও বাণিজ্য | বরাদ্দ ১৪৮৩.৯৭ কোটি | বরাদ্দ ৩২৬৬.৫৯ কোটি |
| তথ্য়প্রযুক্তি ও বৈদ্যুতিন | বরাদ্দ ২১৭.১৬ কোটি | বরাদ্দ ৫০৬.১৮ কোটি |
| বিচার বিভাগ | বরাদ্দ ১৭৮৮.৫৭ কোটি | বরাদ্দ ১৯৬৪.৮৯ কোটি |
| শ্রম | বরাদ্দ ১২৬৮.২৬ কোটি | বরাদ্দ ৩১৪৬.৬৯ কোটি |
| ভূমি ও ভূমি সংস্কার | বরাদ্দ ১৫৩২.২৯ কোটি | বরাদ্দ ১৫৮৭.৬২ কোটি |
| আইন | বরাদ্দ ২৩.২২কোটি | বরাদ্দ ২৪.২৭ কোটি |
| জনশিক্ষা ও প্রসার | বরাদ্দ ৩১৮.০৯ কোটি | বরাদ্দ ৩৫১.৭০ কোটি |
| অ-প্রচলিত শক্তি | বরাদ্দ ১০৫.২৭ কোটি | বরাদ্দ ৩০৫.৮৭ কোটি |
| উত্তরবঙ্গ উন্নয়ন | বরাদ্দ ৯২০.১৩ কোটি | বরাদ্দ ১৮২১.৫২ কোটি |
| পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন | বরাদ্দ ৪৬,২৯৩.০৯ কোটি | বরাদ্দ ৫১,৮৩৬.৫৫ কোটি |
| পশ্চিমাঞ্চল উন্নয়ন | বরাদ্দ ৮১০.০৪ কোটি | বরাদ্দ ১৬১০.৮৫ কোটি |
| পরিকল্পনা ও পরিসংখ্যান | বরাদ্দ ৬১৮.৬৮ কোটি | বরাদ্দ ৬৩২.৪১ কোটি |
| বিদ্যুৎ | বরাদ্দ ৫৩৪৩.৫৯ কোটি | বরাদ্দ ৫৩৪৫.১৬ কোটি |
| জনস্বাস্থ্য কারিগরি | বরাদ্দ ১২,৯০৬.৮০ কোটি | বরাদ্দ ১২,৯৩৫.৩৩ কোটি |
| পূর্ত | বরাদ্দ ৭১৩৩ কোটি | বরাদ্দ ৭২৪০.১৩ কোটি |
| স্কুলশিক্ষা | বরাদ্দ ৪১,২৩৪.৬৬ কোটি | বরাদ্দ ৪৪৯৪৮.২১ কোটি |
| বিজ্ঞান ও প্রযুক্তি | বরাদ্দ ৮২.৩৪ কোটি | বরাদ্দ ১৩৩.৬২ কোটি |
| পর্যটন | বরাদ্দ ৫২৫.৯১ কোটি | বরাদ্দ ৫২৭.৮৪ কোটি |
| পরিবহন | বরাদ্দ ২৩০৭.৩০ কোটি | বরাদ্দ ২৬৯৭.৪২ কোটি |
| পুর ও নগরোন্নয়ন | বরাদ্দ ১৩৫৯৫.৫৫ কোটি | বরাদ্দ ১৪৬০৯.৭৭ কোটি |
| মহিলা ও সমাজকল্যাণ | বরাদ্দ ৪২১১৩.৮৫ কোটি | বরাদ্দ ৫২৩০৮.৫০কোটি |
Follow Us
