Mamata Banerjee: ‘ভিতরের খবর পুলিশের কাছে চলে যাচ্ছে’,এবার কাদের সতর্ক করলেন মমতা?
Kolkata: তিনি লিখেছেন, “গদ্দারমুক্ত পরিবেশে অনেক বেশি দায়িত্বশীল হয়ে ওঠার অবকাশ আছে। পরিস্থিতি কঠিন, তবু মানুষ নেত্রীর প্রতি সমর্থনে। বাংলাজুড়ে বহু কর্মী অত্যাচারিত, বন্দি, ঘরছাড়া, কর্মচ্যুত হয়েও এখনও নেত্রীর অনুগামী। এই সময়ে অপরিণত, উদ্দেশ্যপ্রণোদিত কাজগুলো কাম্য নয়। বারবার বলে বুঝিয়ে না হলে একটু কড়া ডোজ দরকার।" আজ, তাতেই কার্যত সিলমোহর দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূলে (TMC) কি এবার সর্ষের মধ্যেই ভূত? কারণ দলের খবর ফাঁস করছেন দলের কর্মীরাই। সতর্ক করলেন মমতা। কালীঘাট শিবির সূত্রে খবর, মমতা বার্তা দিয়েছেন, “আত্মপ্রচার করতে গিয়ে অন্য কর্মীদের বিপদের মুখে না। কেউ-কেউ আবার ফেসবুকে অতিসক্রিয়তা দেখাচ্ছেন।” বলেও মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী।
তৃণমূল শিবিরের ব্যাখ্যা ফেসবুকে কুণাল ঘোষ সরব হয়েছিলেন। লিখেছিলেন, দল একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রচুর কর্মীরা ঘর ছাড়া। প্রতিদিন তাঁদের মার খেতে হচ্ছে। কুণালের পরামর্শ, এইটাই আদর্শ সময়। এখন ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরও শক্ত করতে হবে। তিনি লিখেছেন, “গদ্দারমুক্ত পরিবেশে অনেক বেশি দায়িত্বশীল হয়ে ওঠার অবকাশ আছে। পরিস্থিতি কঠিন, তবু মানুষ নেত্রীর প্রতি সমর্থনে। বাংলাজুড়ে বহু কর্মী অত্যাচারিত, বন্দি, ঘরছাড়া, কর্মচ্যুত হয়েও এখনও নেত্রীর অনুগামী। এই সময়ে অপরিণত, উদ্দেশ্যপ্রণোদিত কাজগুলো কাম্য নয়। বারবার বলে বুঝিয়ে না হলে একটু কড়া ডোজ দরকার।” আজ, তাতেই কার্যত সিলমোহর দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন, মমতা সতর্ক করেছেন কর্মীদের। মুখপাত্ররা ছাড়া অনেকেই সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয়। তারা আগেভাগে কর্মসূচি সামনে নিয়ে চলে আসছেন। এর জেরে পুলিশ বা গোয়েন্দাদের কাছে দলের ভিতরের খবর চলে যাচ্ছে। বলেছেন, “আত্ম প্রচার করতে গিয়ে অন্য কর্মীদের বিপদের মুখে ফেলবেন না।”
