WBCHSE 12th Result 2026: সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়ে আদৌ কোনও লাভ হল?

West Bengal HS Class 12th Result 2026:প্রথম সেমিস্টারগুলিতে পরীক্ষার্থীদের মূলত মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। কিন্তু চূড়ান্ত সেমিস্টারেই  ছিল ব্যাখ্যামূলক প্রশ্ন। পরীক্ষার্থীরা এবার উত্তর দিয়েছিলেন মেপে মেপে, অর্থাৎ শব্দসংখ্যার দিকে খেয়াল রাখতে হয়েছে তাঁদের। একইসঙ্গে পরীক্ষায় পরীক্ষার্থীদের কোনও লুজ শিট বা অতিরিক্ত কাগজ দেওয়াও হয়নি।

WBCHSE 12th Result 2026: সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হয়ে আদৌ কোনও লাভ হল?
সেমিস্টার প্রক্রিয়াImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

May 14, 2026 | 1:51 PM

কলকাতা: এই প্রথম উচ্চ-মাধ্যমিকে (HS) সেমিস্টারে পরীক্ষা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, এই পদ্ধতিতে পরীক্ষা হলে পড়ুয়াদের রেজাল্ট আরও ভালো হবে।  কিন্তু সত্যিই কি তাই হল?রেজাল্ট বেরনোর পর কী হল?

দেখা যাচ্ছে, যে সকল পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন তাঁদের মধ্যে ৯০ থেকে ৯৯ শতাংশ অর্থ A প্লাস-প্লাস এই গ্রেড পেয়েছেন ৬ হাজার ১৩৪ জন। শতাংশের বিচারে তা ০.০১ শতাংশ। অথচ বাৎসরিক যখন পরীক্ষা হত তখন এর থেকে ভালই পরীক্ষা হত। পাশের হারও খুব একটা খারাপ ছিল না।

প্রথম সেমিস্টারগুলিতে পরীক্ষার্থীদের মূলত মাল্টিপল চয়েস প্রশ্নের উত্তর দিতে হয়েছিল। কিন্তু চূড়ান্ত সেমিস্টারেই  ছিল ব্যাখ্যামূলক প্রশ্ন। পরীক্ষার্থীরা এবার উত্তর দিয়েছিলেন মেপে মেপে, অর্থাৎ শব্দসংখ্যার দিকে খেয়াল রাখতে হয়েছে তাঁদের। একইসঙ্গে পরীক্ষায় পরীক্ষার্থীদের কোনও লুজ শিট বা অতিরিক্ত কাগজ দেওয়াও হয়নি। মূল উত্তরপত্রের মধ্যে নির্দিষ্ট জায়গা থাকবে তার মধ্যেই শেষ করতে হয়েছিল লেখা। তার বেশি আর জায়গা মেলেনি। ফলত, পরীক্ষার পদ্ধতি অনেকটাই সহজ ছিল বলে মনে করা হচ্ছিল।

চলতি বছরে পাশ করেছেন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫ জন। এর মধ্যে ৯২. ৪৭ শতাংশ ছাত্রী পাশ করেছেন ও আর ছাত্র পাশের সংখ্যা ৮৯.৭১ শতাংশ।  সবথেকে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুর জেলায়। মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন ৬৪ জন। তাঁদের মধ্যে ছাত্র হলেন ৫৬ জন ও ছাত্রী ৮ জন। দক্ষিণ ২৪ পরগনা থেকেই মেধাতালিকায় রয়েছেন ১৯ জন। পুরুলিয়া থেকে ১৭ জন। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন আদৃত পাল। নরেন্দ্রনপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। প্রাপ্ত নম্বব ৪৯৬। দ্বিতীয় স্থানে রয়েছেন মোট তিনজন।

উচ্চ-মাধ্যমিকের রেজাল্ট দেখতে এখানে ক্লিক করুন WBCHSE 12th Result 2026: এই লিঙ্কে ক্লিক করলেই HS-এর সম্পূর্ণ ফলাফল দেখা যাচ্ছে

উচ্চ-মাধ্যমিকের লাইভ দেখুন: WBCHSE 12th Result 2026 Declared LIVE: মেধা তালিকায় শুধুই রামকৃষ্ণ মিশনের ছাত্র… উচ্চ-মাধ্যমিকের র‌্যাঙ্ক দেখুন

Follow Us