WBCHSE 12th Result 2026 Declared LIVE: মেধা তালিকায় শুধুই রামকৃষ্ণ মিশনের ছাত্র… উচ্চ-মাধ্যমিকের র্যাঙ্ক দেখুন
West Bengal HS Class 12th Result 2026 Declared LIVE Updates in Bengali: আজ ফল প্রকাশ হল উচ্চ-মাধ্যমিকের। সকাল এগারোটায় বেরল রেজাল্ট। সেখানে জয়-জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। আর পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন।

মাধ্যমিকের ফল প্রকাশ পেয়েছে। আর এবার পালা উচ্চ-মাধ্যমিকের। ৭৬ দিনের মাথায় বৃহস্পতিবার সকালে ফল প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সাংবাদিক বৈঠক করে সংসদের দফতরে এই ফল প্রকাশ করা হবে। পৌঁছে দেওয়া হবে স্কলে-স্কুলে মার্কশিটও।
গত ২২ এপ্রিল একটি প্রেস বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছিল, ১৪ মে সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সকাল সাড়ে দশটায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে।
এই বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষা শুরু হয়েছিল গত ১২ ফেব্রুয়ারি। চতুর্থ সেমেস্টারের পাশাপাশি তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও নেওয়া হয়। আবার পুরনো বার্ষিক পদ্ধতিতেও এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শেষ হয়। সবমিলিয়ে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় ৭ লক্ষ ১০ হাজারের বেশি পরীক্ষার্থী।
TV9 বাংলা ডিজিটালের ওয়েব পোর্টালে দেখতে পাবেন ফলাফল। www.TV9bangla.com-এ লগ ইন করুন। নির্দিষ্ট লিংকে, নাম ও রোল নম্বর দিলেই দেখা যাবে ফলাফল। এছাড়াও যে সব ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে- wbchse.wb.gov.in result.wb.gov.in wbresults.nic.in www.indiaresults.com
LIVE NEWS & UPDATES
-
এই বছর প্রথম কে হলেন?
-
HS-এর প্রথম দশে কারা রয়েছেন?
- চলতি বছর পাশের হার ৯১.২৩ । পাশের হারে এগিয়ে রয়েছেন মেয়েরা। সবথেকে বেশি পাশের হার পূর্ব মেদিনীপুর জেলায়।
- মেধাতালিকায় জায়গা করে নিয়েছেন ৬৪ জন। তাঁদের মধ্যে ছাত্র হলেন ৫৬ জন ও ছাত্রী ৮ জন।
- দক্ষিণ ২৪ পরগনা থেকেই মেধাতালিকায় রয়েছেন ১৯ জন। পুরুলিয়া থেকে ১৭ জন। উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছেন আদৃত পাল।
- নরেন্দ্রনপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। প্রাপ্ত নম্বব ৪৯৬। দ্বিতীয় স্থানে রয়েছেন মোট তিনজন।
বিস্তারিত পড়ুন: WBCHSE 12th Result 2026: উচ্চমাধ্যমিকে প্রথম আদৃত পাল, প্রথম দশে কারা, দেখে নিন তালিকা
-
-
এখানে রেজাল্ট দেখুন
বিস্তারিত পড়ুন: WBCHSE 12th Result 2026: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল, ১১ টা থেকে দেখা যাবে অনলাইনে
-
কে কে র্যাঙ্ক করলেন?
চতুর্থ হয়েছেন
অরিত্র কুমার চক্রবর্তী (হুগলি)
গোলাম ফাইসল (কলকাতা)
অর্কদ্যুতি ধর (দক্ষিণ ২৪ পরগনা)
চন্দ্রচূড় সেন (কোচবিহা)
মেঘনা মজুমদার (হুগলি)
ত্রিদেব চক্রবর্তী (পুরুলিয়া)
-
কে কে র্যাঙ্ক করলেন?
প্রথম হয়েছে আদৃত পাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ৪৯৬
দ্বিতীয় ৪৯৫
জিষ্ণু কুণ্ডু রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া
ঋতব্রত নাথ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
ঐতিহ্য পাঁচাল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
তৃতীয় ৪৯৪
দেবপ্রিয় মাঝি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া
তণ্ময় মণ্ডল রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ পুরুলিয়া
সৌম্য রায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন
শুভায়ন মণ্ডল সিউড়ি পাবলিক
প্রীতম বল্লভ পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ
-
-
কতজন পরীক্ষার্থী পরীক্ষা দিলেন?
- মোট ৬৮৩৭ টি বিদ্যালয়
- এ বছর ছাত্রদের থেকে ছাত্রীরা বেশি পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দেওয়ার বিচারে ছাত্রদের টপকালেন ছাত্রীরা। প্রায় ৬৬ হাজার ৩৮৬ জন বেশি ছাত্রী পরীক্ষা দিয়েছেন।
- একজন থার্ড জেন্ডারের পরীক্ষার্থী বসেছেন
- হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছেন-৭৩ জন
- অনলাইলে সব দেখা যাবে
- মার্কশিটে প্রত্যেক পরিক্ষার্থীর ছবি থাকছে
-
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি পার্থ কর্মকার কী বলছেন?
- শিক্ষক ও শিক্ষাকর্মীদের অক্লান্ত পরিশ্রম এই সফলতা এনেছে। সবাইকে শুভেচ্ছা। এবার সেমিস্টারে পরীক্ষা হয়েছে।
- সকল পরীক্ষার্থী আজই মার্কশিট পাবেন
-
উচ্চ-মাধ্যমিকের ফলপ্রকাশ
-
নতুন পদ্ধতিতে হয় পরীক্ষা
গত ২২ এপ্রিল একটি প্রেস বিজ্ঞপ্তিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছিল, ১৪ মে সল্টলেকের বিদ্যাসাগর ভবনে সকাল সাড়ে দশটায় সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে।
এই বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষা শুরু হয়েছিল গত ১২ ফেব্রুয়ারি। চতুর্থ সেমেস্টারের পাশাপাশি তৃতীয় সেমেস্টারের সাপ্লিমেন্টারি পরীক্ষাও নেওয়া হয়। আবার পুরনো বার্ষিক পদ্ধতিতেও এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা শেষ হয়। সবমিলিয়ে এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় ৭ লক্ষ ১০ হাজারের বেশি পরীক্ষার্থী।
-
প্রথম সেমিস্টারে পরীক্ষা
- এই বছর প্রথম সেমিস্টার মেনে পরীক্ষা হয়েছিল
- আর্টস, সায়েন্স, কমার্স মিলিয়ে পরীক্ষা দিয়েছিলেন ৭ লক্ষ ১০ হাজারের বেশি পরীক্ষার্থী
- সকাল ১১টা থেকে ছাত্রছাত্রীরা বিভিন্ন ওয়েবসাইটে অনলাইনে দেখতে পাবেন ফলাফল।
Published On - May 14,2026 6:17 AM
