Bikash Bhattacharya Income: বড় উকিল, সর্বহারার পার্টি করেন, সেই বিকাশের বছরে আয় জানেন?

Bikash Bhattacharya Income & Assets: ১৯৬৭ সালে কালীঘাট হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন বিকাশ। ১৯৭১ সালে আশুতোষ কলেজ থেকে বিএসসি (অনার্স)। পরে ১৯৭৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তারপর থেকে রাজনীতির পাশাপাশি একটানা আইনজীবী হিসাবে কাজ করে চলেছেন।

Bikash Bhattacharya Income: বড় উকিল, সর্বহারার পার্টি করেন, সেই বিকাশের বছরে আয় জানেন?
কত টাকা আয় বিকাশের? Image Credit source: TV 9 Bangla GFX

Apr 07, 2026 | 5:48 PM

কলকাতা: ছিলেন কলকাতার মেয়র। ভোটের ময়দান তাঁর বহুদিনের চেনা। এবার তিনি বাম প্রার্থী হিসাবে লড়ছেন চেনা যাদবপুর থেকে। ৭৫ বয়সী এই বর্ষীয়ান বাম নেতা আবার নামজাদা আইনজীবীও বটে। সম্প্রতি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাছোড় সওয়াল রীতিমতো অস্বস্তি বাড়িয়েছে বাংলার শাসকদলের। এই বিকাশের ব্যাঙ্ক ব্যালেন্স কত জানেন? ইতিমধ্যে নির্বাচন কমিশনে হলফনামা জমা করেছেন তিনি। 

১৯৬৭ সালে কালীঘাট হাইস্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন বিকাশ। ১৯৭১ সালে আশুতোষ কলেজ থেকে বিএসসি (অনার্স)। পরে ১৯৭৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তারপর থেকে রাজনীতির পাশাপাশি একটানা আইনজীবী হিসাবে কাজ করে চলেছেন। কলকাতা হাইকোর্টের পাশাপাশি সুপ্রিম কোর্টেও তাঁর দর যথেষ্টই। জমা দেওয়া হলফনামায় গত পাঁচ বছরের খতিয়ান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে তাঁর আয় ধারাবাহিকভাবে বাড়তে থেকেছে। 

২০২০-২১ অর্থবর্ষে এই  বাম নেতার আয় ছিল প্রায় ১.৬৮ কোটি টাকা, যা ২০২১-২২ অর্থবর্ষে দাঁড়ায় প্রায় ১.৫২ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবর্ষে আয় ছিল ১.৬২ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবক্ষে তা বেড়ে দাঁড়ায় প্রায় ১.৯৯ কোটি। ২০২৪-২৫ অর্থবর্ষে তা ২ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে তাঁর স্ত্রীর আয় তুলনামূলকভাবে কম। বছরে তা কয়েক লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ। তাঁর স্ত্রী ইভা ভট্টাচার্য একজন ডায়েট কনসালট্যান্ট হিসেবে কাজ করেন। হলফনামা বলছে, ২০২৪-২৫ অর্থবর্ষে ইভা ভট্টাচার্যের আয় ১৬,৯৬,৭৪০ টাকা, ২০২৩-২৪ অর্থবর্ষে ১০,৫৪,২৫০ টাকা, ২০২২-২৩ অর্থবর্ষে ৫,৮৩,৩০০ টাকা, ২০২১-২২ অর্থবর্ষে ৬,৬৮,৪৮০ টাকা এবং ২০২০-২১ অর্থবর্ষে ৬,৫১,১০০ টাকা। বিকাশের হাতে ক্যাশ রয়েছে ৬৭ হাজার ৩৯১ টাকা। স্ত্রীর হাতে নগদ রয়েছে ২২ হাজার ৮৫০ টাকা। 

সম্পত্তির দিক থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মোট স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ অত্যন্ত চমকপ্রদ। হলফনামা অনুযায়ী তাঁর মোট অস্থাবর সম্পদের পরিমাণ প্রায় ১৪.২৩ কোটি টাকারও বেশি। যেখানে ব্যাঙ্কে রাখা টাকা, বিনিয়োগ, বন্ড, শেয়ার এবং বিভিন্ন আর্থিক সম্পদ রয়েছে। এছাড়াও স্থাবর সম্পত্তির মধ্যে কলকাতায় একাধিক আবাসিক সম্পত্তি রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। তাঁর নামে কোনও বড় লোন নেই। তবে তাঁর স্ত্রীর নামে প্রায় ৩.১৭ কোটি টাকার একটি ব্যক্তিগত লোনের উল্লেখ রয়েছে হলফনামায়।  

Follow Us