AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jadavpur: মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন মা, স্কুটি পিষে দিল সরকারি বাস, যাদবপুরে মর্মান্তিক দুর্ঘটনা

Jadavpur: যাদবপুরে মর্মান্তিক দুর্ঘটনা। বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে মহিলার। স্কুটি পিষে দেয় সরকারি বাস। দুর্ঘটনার পরই বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

Jadavpur: মেয়েকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন মা, স্কুটি পিষে দিল সরকারি বাস, যাদবপুরে মর্মান্তিক দুর্ঘটনা
বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 21, 2025 | 11:33 AM
Share

কলকাতা:  মেয়েকে নিয়ে স্কুলে দিতে যাচ্ছিলেন মা! পিছন থেকে এসে পিষে দিল সরকারি বাস। সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা যাদবপুরে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে মায়ের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম দেবশ্রী মণ্ডল। তিনি সন্তোষপুর এলাকার বাসিন্দা।

প্রত্য়ক্ষদর্শীরা জানাচ্ছেন, যাদবপুর এইটবি বাসস্ট্যান্ড থেকে এস 31 রুটের একটি বাস বেপরোয়া গতিতে বেরিয়ে আসে। স্কুটিতে এক মহিলা আড়াই বছরের বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। তাঁর স্বামী স্কুটি চালাচ্ছিলেন। বাসটি বেপরোয়া গতিতে এসে স্কুটির সামনে চলে আসে। মহিলার স্বামী স্কুটি পাশ কাটানোর আগেই বাস ধাক্কা মারে। স্কুটি থেকে ছিটকে পড়ে যান মহিলা। বাসের চাকায় পিষে যায় শরীর। তাঁর স্বামীর অবস্থাও আশঙ্কাজনক। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। শিশুটি সুস্থ রয়েছে।

দুর্ঘটনার পরই বাসটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। এখনও রাস্তায় পড়ে রয়েছে ভাঙা হেলমেটের টুকরো। কিছুদিন আগেই সল্টলেকের মুখে বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় স্কুলছাত্রের। তা নিয়ে মুখ্যমন্ত্রীও কড়া প্রতিক্রিয়া দেন। এরপরও কীভাবে গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের