AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jadavpur University: ছাত্রীমৃত্যুর পর ফের নিরাপত্তা নিয়ে কড়াকড়ি যাদবপুরে, সকাল-সন্ধে সর্বসাধারণের হাঁটায় নিষেধাজ্ঞা

Jadavpur University student death: ক্যাম্পাসের মধ্যে মদ, গাঁজা বন্ধেও ফের কড়া অবস্থানের কথা জানাল কর্তৃপক্ষ। নির্দেশিকায় বলা হয়েছে, ক্যাম্পাসের মধ্যে মাদক সেবনের সময় ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অনেক সাধারণ মানুষ সকাল ও সন্ধেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে হাঁটেন। বিশ্ববিদ্যালয় চত্বরে সর্বসাধারণের জন্য মর্নিং ও ইভিনিং ওয়ার্ক বন্ধের নির্দেশিকা জারি করা হল।

Jadavpur University: ছাত্রীমৃত্যুর পর ফের নিরাপত্তা নিয়ে কড়াকড়ি যাদবপুরে, সকাল-সন্ধে সর্বসাধারণের হাঁটায় নিষেধাজ্ঞা
নিরাপত্তা নিয়ে ফের কড়াকড়ি যাদবপুর বিশ্ববিদ্যালয়েImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 13, 2025 | 10:31 AM
Share

কলকাতা: ঝিলে পড়ে ছাত্রীমৃত্যুর ঘটনার পর ফের নিরাপত্তা নিয়ে কড়াকড়ি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। একগুচ্ছ নির্দেশিকা জারি করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুরের ক্যাম্পাসের মধ্যে সর্বসাধারণের মর্নিং ওয়াক ও ইভিনিং ওয়াক বন্ধ করার নির্দেশ জারি করা হল। মদ, গাঁজা নিয়ে ক্যাম্পাসে ঢোকার উপরও ফের নিষেধাজ্ঞা জারি করা হল।

বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে থাকা ঝিলে পড়ে যান তৃতীয় বর্ষের ওই ছাত্রী। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাঁচানো যায়নি। ছাত্রীর মৃত্যুর পর একগুচ্ছ প্রশ্ন উঠতে শুরু করে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে মদ, গাঁজার আসর নিয়ে আগেও প্রশ্ন উঠেছে। সেই প্রশ্ন এবারও উঠেছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে ড্রামা ক্লাবের আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল পার্কিং লটে।

ওই অনুষ্ঠানের সময় রাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরেই মদের আসর বসেছিল বলে পুলিশ সূত্রে খবর। ক্যাম্পাসের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। তারপরই নিরাপত্তা আঁটসাঁট করতে একগুচ্ছ নির্দেশিকা জারি করল কর্তৃপক্ষ। নির্দেশিকায় বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ইস্যু করা পার্কিং স্টিকার থাকলে দু চাকা ও চার চাকা গাড়িকে ভিতরে ঢুকতে দেওয়া হবে। ওই পার্কিং স্টিকার না থাকলে প্রবেশপথে সেই গাড়ির যথাযথ তথ্য নিয়ে তারপর ঢুকতে দেওয়া হবে।

ক্যাম্পাসের মধ্যে মদ, গাঁজা বন্ধেও ফের কড়া অবস্থানের কথা জানাল কর্তৃপক্ষ। নির্দেশিকায় বলা হয়েছে, ক্যাম্পাসের মধ্যে মাদক সেবনের সময় ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অনেক সাধারণ মানুষ সকাল ও সন্ধেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে হাঁটেন। বিশ্ববিদ্যালয় চত্বরে সর্বসাধারণের জন্য মর্নিং ও ইভিনিং ওয়ার্ক বন্ধের নির্দেশিকা জারি করা হল।

সন্ধে সাতটার পর কোনও কারণে ক্যাম্পাসে ঢুকতে গেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিচয়পত্র নিয়ে যেতে হবে। না হলে ঢুকতে দেওয়া হবে না বলে নির্দেশিকায় জানানো হয়েছে। কারও কাছে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র না থাকলে তাঁকে প্রবেশপথে নিজের পরিচয়পত্র দেখাতে হবে। এবং তিনি কার সঙ্গে দেখা করতে চান, তাও জানাতে হবে।

এর আগেও নিরাপত্তার কড়াকড়ি করে নির্দেশিকা জারি করা হয়েছিল। অভিযোগ, সেইসব নির্দেশিকা খাতায় কলমেই রয়ে গিয়েছে। বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য অমিতাভ দত্ত স্বীকার করলেন, “নিরাপত্তার কিছু ঘাটতি রয়েছে। নিরাপত্তারক্ষীর সংখ্যা কিছুটা কম। আমরা সেটা সরকারকে জানিয়েছি।” প্রশ্ন উঠছে, এবার কি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নির্দেশিকাগুলির প্রতিফলন দেখা যাবে?

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের