AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jadavpur University: মুখ্যমন্ত্রীর আপত্তির পরই অ্যাকশন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাতারাতি মুছল ‘এই সব’ লেখা!

Jadavpur University Controversy:  যাদবপুর ৮বি-তে ১০ হাজার কণ্ঠে বন্দেমাতরম গান করার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেখান থেকে দাঁড়িয়েই বিশ্ববিদ্যালয়ে লেখা দেশ বিরোধী ও আপত্তিকর স্লোগান নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। 

Jadavpur University: মুখ্যমন্ত্রীর আপত্তির পরই অ্যাকশন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাতারাতি মুছল 'এই সব' লেখা!
মুছে ফেলা হল দেওয়াল লিখন।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Aug 30, 2026 | 7:13 AM
Share

কলকাতা: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) অ্যাকশন। দেওয়াল থেকে মুছে ফেলা হল বিতর্কিত দেওয়াল লিখন ও গ্রাফিটি। রাতারাতি দেওয়াল লিখনের উপরে সাদা রং করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই এই কাজ করেছে, দাবি এবিভিপি(ABVP)-র।

গত সপ্তাহেই যাদবপুর ৮বি-তে ১০ হাজার কণ্ঠে বন্দেমাতরম গান করার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সেখান থেকে দাঁড়িয়েই বিশ্ববিদ্যালয়ে লেখা দেশ বিরোধী ও আপত্তিকর স্লোগান নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন।

শনিবার দেখা গেল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় যে স্লোগান লেখা ছিল, সেগুলি সাদা রং করে মুছে ফেলা হয়েছে।

ABVP ছাত্র সংগঠনের তরফে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরেই নকশালপন্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দেশবিরোধী স্লোগান লিখে রাখত। সংগঠনের অভিযোগ, ক্যাম্পাসের একাধিক জায়গায় এমন লেখা থাকলেও দীর্ঘদিন ধরে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবার কর্তৃপক্ষের তরফে সেই স্লোগানগুলি মুছে ফেলা হয়েছে, কিন্তু আংশিক ভাবে। এখনও অনেক জায়গায় স্লোগান লেখা রয়েছে।

এবিভিপির মুখপাত্র শুভজিৎ সাহা একটি দেওয়াল দেখিয়ে বলেন, এখানে লং লিভ কমরেড কিষাণজি লেখা ছিল। আরও বাকি জায়গা থেকে এই লেখাগুলি মুছে ফেলা হয়েছে কি না, দেখতে হবে। মুখ্যমন্ত্রী বলার পর আমরা এনআইএ তদন্তের দাবি জানিয়ে চ্যান্সেলর স্য়রের কাছে যাই। যেভাবে সিস্টেম এগোচ্ছে, আজ দেওয়াল লিখন মোছা শুরু হয়েছে। আমাদের বিশ্বাস, দেওয়াল মোছা শেষ হলে, দিমাগের ভিতরে যে কালো আছে, তাও  মোছা শুরু হবে”। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই এই পদক্ষেপ করেছে বলে দাবি এবিভিপির। বাকি দেওয়ালগুলিও মুছে ফেলার দাবি।

Follow Us