AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Junior Doctors: সিজিও ‘অভিযানে’ জুনিয়র ডাক্তারেরা, বাইপাসে বিশাল মশাল মিছিল নাগরিক সমাজের

Junior Doctors: জুনিয়র চিকিৎসকদের সঙ্গেই এদিন মিছিলে পা মেলাতে দেখা যায় অন্য পেশার বহু মানুষকেই। একইসঙ্গে তোলেন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। অন্যদিকে বিশাল মশাল মিছিলের ডাক দেওয়া হয় নাগরিক মঞ্চের তরফেও।

Junior Doctors: সিজিও ‘অভিযানে’ জুনিয়র ডাক্তারেরা, বাইপাসে বিশাল মশাল মিছিল নাগরিক সমাজের
মিছিলে জুনিয়র ডাক্তারেরা Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Sep 20, 2024 | 6:02 PM
Share

কলকাতা: স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ধরনা তুললেন জুনিয়র ডাক্তারেরা। ধরনা তোলার ঘোষণা বৃহস্পতিবার রাতেই করেন জুনিয়র ডাক্তারেরা। বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের নানা প্রান্তে ক্লিনিক খোলার কথাও জানানো হয়। এদিনই সেখানে পৌঁছাতেও শুরু করেছেন জুনিয়র ডাক্তারেরা। তবে তাদের সব দাবি না মিটলে ফের তাঁরা অবস্থানে ফিরবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। এরইমধ্যে শুক্রবারের মিছিল থেকে বারাবার উঠল তিলোত্তমা হত্যার বিচারের দাবি। খানিক চাপ বাড়ল সিবিআইয়ের উপরেও। 

মিছিলে হাঁটতে হাঁটতেই এক জুনিয়র ডাক্তার বললেন, “আমরা রাজনীতি করতে চাইলে এতদিন ধরে দাবি-দাওয়া নিয়ে বসে থাকতাম না। চেয়ারের লড়াই শুরু করতো। সেটা আমরা করিনি। হাসপাতাল থেকে শুরু করে সামগ্রিক স্বাস্থ্য কাঠামো নিয়ে যে দাবিতে আমরা ছিলাম সেখানেই আছি। আর বন্যা পরিস্থিতি তৈরি হতেই আমরা ধরনা তুলে বন্যা দুর্গত জায়গায় যাচ্ছি। তাই রাজনীতির কথা বলে আমাদের মনের জোর কমানো যাবে না।”  

জুনিয়র চিকিৎসকদের সঙ্গেই এদিন মিছিলে পা মেলাতে দেখা যায় অন্য পেশার বহু মানুষকেই। একইসঙ্গে তোলেন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। অন্যদিকে বিশাল মশাল মিছিলের ডাক দেওয়া হয়েছে নাগরিক মঞ্চের তরফেও। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত চলছে মশাল মিছিল। মিছিলে যোগ দিয়েছেন অনেক বিশিষ্ট চিকিৎসক। পথে নেমেছেন অনেক শিল্পী।  

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?