AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Latest Update: বিকাল ৪টের পরই ঘুরবে খেলা, ঝড়-বৃষ্টিতে তোলপাড় এইসব জায়গা

Kolkata Weather news: আজ ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায়। এছাড়া ৮ জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। ঝড় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা।

Weather Latest Update: বিকাল ৪টের পরই ঘুরবে খেলা, ঝড়-বৃষ্টিতে তোলপাড় এইসব জায়গা
কী বলছে হাওয়া অফিস? Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 11, 2026 | 12:06 PM
Share

কলকাতা: বর্ষা প্রবেশ করেছে উত্তরবঙ্গে। আর তার খেলা শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। আগামী মঙ্গলবার পর্যন্ত এইভাবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভাবে ঝড় বৃষ্টি। দু এক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। ঝড় বৃষ্টি চলবে আগামী সাত দিন।

ঘূর্ণাবর্ত কোথায় আছে?

উত্তরবঙ্গ বর্ষা এসেছে। ৩-৪ জেলায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার বাকি জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের সঙ্গে সঙ্গে বিহার ঝাড়খন্ড উড়িষাতেও আগামী তিন চার দিনে বর্ষা ঢুকছে।

আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টি হতে পারে, দার্জিলিং কালিম্পং কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। বাকি সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা থাকছে।

আগামী মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার কোচবিহার,জলপাইগুড়ি জেলার দু এক জায়গায়। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত ঝড়ো হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গে কোথায়-কোথায় বৃষ্টি?

গরম ও অস্বস্তির মাঝেই ঝড় বৃষ্টির সতর্কতা। দুই এক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। বৃষ্টি না হলেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া ফিরবে। আগামী ৭ দিনে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আজ ভারী বৃষ্টি হবে পূর্ব বর্ধমান এবং বাঁকুড়ায়। এছাড়া ৮ জেলায় কালবৈশাখীর সতর্কতা রয়েছে। ঝড় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় হতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হুগলি জেলাতে কালবৈশাখীর সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

সকাল থেকেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া। দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। ৩০-৫০ কিঃমিঃ বেগে দমকা হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

Follow Us