ISL 2026-27: আইএসএল সম্প্রচারে নতুন সংযোজন ইউটিউব, ফ্রিতে দেখানো হবে ম্যাচ?
Indian Super League: এই বছর খেলছে মোট ১৩টি দল। ২০২৫-২৬ মরশুমে ইন্ডিয়ান ফুটবল লিগ জিতে আইএসএলে প্রমোশন পেলেও পার্টিসিপেশন ফি মেটাতে ব্যর্থ হয় ডায়মন্ড হারবার এফসি। তাই এবার তারা অংশগ্রহণ করতে পারবে না ও পয়েন্ট টেবিলে সবার শেষে থাকবে। ২০২৭-২৮ মরশুমে তাদের আবার আইএফএল খেলতে হবে।

কলকাতা : ভারতীয় ফুটবলে সবচেয়ে বড় টুর্নামেন্ট ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ফিরছে আগামী ১০ অক্টোবর। দেশের ফুটবল ভক্তদের জন্য সবচেয়ে বড় খবর দিয়েছে ফেডারেশন। এই বছর খেলছে মোট ১৩টি দল। ২০২৫-২৬ মরশুমে ইন্ডিয়ান ফুটবল লিগ জিতে আইএসএলে প্রমোশন পেলেও পার্টিসিপেশন ফি মেটাতে ব্যর্থ হয় ডায়মন্ড হারবার এফসি। তাই এবার তারা অংশগ্রহণ করতে পারবে না ও পয়েন্ট টেবিলে সবার শেষে থাকবে। ২০২৭-২৮ মরশুমে তাদের আবার আইএফএল খেলতে হবে। ওটিটি প্ল্যাটফর্মে সোনি লিভে দেখানো হবে আইএসএল। ভারতীয় ফুটবলের প্রসার বাড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে ক্লাব জোটগুলি। কিন্তু মোবাইল নিয়ে চিন্তা ছিলই।
আইএসএল ২০২৬-২৭ এর বিশেষ চমক-
১) গত বছরে ছোট করে হয়েছিল লিগ। কিন্তু এবার প্রায় ৮ মাস ধরে ঐতিহ্যবাহী ‘হোম ও অ্যাওয়ে’ ফরম্যাট ফিরিয়ে আনা হয়েছে। এই ফরম্যাটে অনুষ্ঠিত হবে মোট ১৬৩টি ম্যাচ।
২- ১০ অক্টোবর থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত প্রথম পর্বে অনুষ্ঠিত হবে ৭৮টি ম্যাচ। সাপ্তাহিক দিনের ছুটিকে প্রাধান্যও দিয়ে ৫৩টি ম্যাচ হবে শুক্র-শনি ও রবিবার।
৩- জামশেদপুর এফসির বদলে এই প্রথমবার আইএসএল খেলবে ঐতিহ্যবাহী গোয়ার ক্লাব চার্চিল ব্রাদার্স। ফলে আইএসএলে প্রথমবার মুখোমুখি হবে চার্চিল ব্রাদার্স ও এফসি গোয়া।
৪- আগামী ২৪ নভেম্বর নর্থইস্ট ফুটবলের প্রাণকেন্দ্র ইম্ফলের খুমান লাম্পাক স্টেডিয়ামে মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড ও স্পোর্টিং ক্লাব দিল্লি।
আগেই জানা গিয়েছিল, আইএসএল সম্প্রচার করা হবে ইউটিউবে। কিন্তু, ফ্রিতে দেখানো হবে কিনা, এই নিয়েই চিন্তা ছিল। তবে এবার জানানো হল, ২০২৬-২৭ মরশুমের সবকটি ম্যাচ এবার সম্পূর্ণ বিনামূল্যে দেখানো হবে ইউটিউবে। লিগ পর্যায়ের শেষে যে দল পয়েন্ট তালিকায় শীর্ষে থাকবে, তাকে দেওয়া হবে লিগ শিল্ড। এরপর হবে ট্রফির জন্য লড়াই। তবে ইউটিউবেও ফ্রিতে আইএসএল দেখানোর ফলে দর্শক আরও বাড়বে, আশা করাই যায়।
