AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kalyan Banerjee on Kakali: ‘উনি কেন প্রিভিলেজড’, এবার কাকলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বড় সিদ্ধান্ত নিলেন কল্যাণ

Kakali Ghosh Dastidar: কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ জানান যে, লোকসভার ভিতরে কল্যাণ তাঁকে মৌখিকভাবে গালিগালাজ করেন। লোকসভার অভ্যন্তরে নারীদের প্রতি কল্যাণের আচরণ অনুচিত বলেও স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমেও এই অভিযোগ তুলেছেন কাকলি।

Kalyan Banerjee on Kakali: 'উনি কেন প্রিভিলেজড', এবার কাকলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বড় সিদ্ধান্ত নিলেন কল্যাণ
কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 28, 2026 | 2:55 PM
Share

নয়া দিল্লি: কাকলি-কল্যাণ তরজা অব্যাহত। একদিকে কাকলি ঘোষ দস্তিদার লোকসভার অধ্যক্ষের দ্বারস্থ হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে, তৃণমূলেরই সাংসদ কল্যাণ কার্যত বড় হুঁশিয়ারি দিলেন কাকলিকে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে কাকলির বিরুদ্ধে কী পদক্ষেপ করবেন, সে কথা জানিয়ে দিলেন কল্যাণ।

তৃণমূল সাংসদ কাকলি ঘোষ লোকসভার স্পিকারের কাছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।

গালিগালাজ করার অভিযোগ কাকলির

কাকলি ঘোষ দস্তিদার অভিযোগ জানান যে, লোকসভার ভিতরে কল্যাণ তাঁকে মৌখিকভাবে গালিগালাজ করেন। লোকসভার অভ্যন্তরে নারীদের প্রতি কল্যাণের আচরণ অনুচিত বলেও স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমেও এই অভিযোগ তুলেছেন কাকলি। তিনি দাবি করেছেন, মহিলা সাংসদদের প্রতি অসম্মানজনক কথা বলেন কল্যাণ।

কাকলির অভিযোগ প্রসঙ্গে কল্যাণ বলেন, “আগে কখন কী করেছি, না করেছি, তা বললে হবে না। অভিযোগগুলো মিথ্যা।” কোনও নির্দিষ্ট অভিযোগ নেই বলে দাবি কল্যাণের।

কাকলির বিরুদ্ধে বড় পদক্ষেপের হুঁশিয়ারি

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “নারদে উনি ৫ লক্ষ টাকা নিয়েছিলেন, তা নিয়ে সিবিআই চার্জশিট দিয়েছে। তদন্তের জন্য অনুমোদন চেয়েছিলেন স্পিকারের কাছে। সেই অনুমোদন যাতে দেওয়া হয়, সেই আবেদন জানাব।” কল্যাণের অভিযোগ, সিবিআই চার্জশিট ফাইল করা সত্ত্বেও স্পিকার অনুমোদন দেননি। কল্যাণ বলেন, “সবার বিরুদ্ধে তদন্ত হল, উনি কেন প্রিভিলেজড হবেন?”

Follow Us