AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ড্রাইভিং শিখতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু গাড়ির মালিকের

চলতে চলতে হঠাৎ-ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গড়িটি। পদ্ম পুকুরের ঘাটে ধাক্কা খেয়ে তারপরেই জলে পড়ে যায় গোটা গাড়ি। স্থানীয়রা তড়িঘড়ি এসে অচৈতন্য অশোক বাবু ও তাঁর চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

ড্রাইভিং শিখতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু গাড়ির মালিকের
বেহালার পদ্মপুকুরে সেই ডুবন্ত গাড়ি, ইনসেটে, ভাঙা ঘাট , নিজস্ব চিত্র
| Updated on: Dec 15, 2020 | 10:19 AM
Share

কলকাতা: সকালে গাড়ি চালানো(Driving) শিখতে গিয়েছিলেন ভদ্রলোক। সঙ্গে ছিল ড্রাইভার। হঠাৎ-ই গতি বেড়ে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের ঘাটে সজোরে ধাক্কা মারে গাড়িটি। টাল সামলাতে না পেরে চার চাকা গাড়ি পড়ে যায় জলে। মৃত্যু হয় গাড়ি মালিকের। জখম চালক। বেহালার(Behala) জয়শ্রী পদ্মপুকুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

আরও পড়ুন : মমতা লড়ুক, আমরাও লড়ব, বিজেপি বিরোধিতার প্রতিযোগিতা হোক: দীপঙ্কর ভট্টাচার্য :

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, রোজকার মতো গাড়ি চালানো(Driving) শিখতে বেরিয়েছিলেন অশোক রায় নামের ওই ব্যক্তি। সঙ্গে ছিল চালক। চলতে চলতে হঠাৎ-ই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গড়িটি। পদ্ম পুকুরের ঘাটে ধাক্কা খেয়ে তারপরেই জলে পড়ে যায় গোটা গাড়ি। স্থানীয়রা তড়িঘড়ি এসে অচৈতন্য অশোক বাবু ও তাঁর চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ অশোক বাবুকে মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন : সপ্তাহান্তে জাঁকিয়ে ঠান্ডা, আভাস দিল হাওয়া অফিস

প্রত্যক্ষদর্শীদের মতে, অশোক বাবুর গাড়ির জানলার মাত্র একটা কাচ খোলা ছিল। বন্ধ গাড়ির মধ্যে থেকে হাতের কাছে চালককে আগে পেয়ে তাকেই উদ্ধার করা হয়। অশোক বাবুকে উদ্ধার করতে খানিক দেরি হয়ে যায়। পরে অচৈতন্য অশোক বাবুকে উদ্ধার করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, চালককে উদ্ধার করার সময়েই গাড়ির মধ্যেই মারা যান অশোক বাবু।

Follow Us
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
'২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল', কেন বললেন যোগী?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
মহিলারা ঝাঁটা দেখানোয় কী বললেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
১০,০০০ টাকার বেশি অনলাইনে পাঠালেই আটকে যাবে?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
আশাজিকে ব্যক্তিগতভাবে চিনতেন প্রসেনজিৎ, আজ দুঃসংবাদ পেয়ে কী বললেন?
'নো 4G, নো 5G, ওনলি মোদীজি', স্লোগানে কাঁপল সভা
'নো 4G, নো 5G, ওনলি মোদীজি', স্লোগানে কাঁপল সভা
৯২-তে নিষ্প্রভ ধ্রুবতারা, আজ আর কারোর ডাক শুনলেন না আশা...
৯২-তে নিষ্প্রভ ধ্রুবতারা, আজ আর কারোর ডাক শুনলেন না আশা...
'বাংলাকে কাঙাল করছে...', GDP নিয়ে না-জানা কথা যোগীর মুখে
'বাংলাকে কাঙাল করছে...', GDP নিয়ে না-জানা কথা যোগীর মুখে
কী কাণ্ড! শেষ পর্যন্ত ওটি রুমে তৃণমূল প্রার্থী, দেখুন কী করলেন
কী কাণ্ড! শেষ পর্যন্ত ওটি রুমে তৃণমূল প্রার্থী, দেখুন কী করলেন
'মাদ্রাসাকে ৬০০০ কোটি দিয়েছে তৃণমূল, বঞ্চিত উত্তরবঙ্গ', তোপ মোদীর
'মাদ্রাসাকে ৬০০০ কোটি দিয়েছে তৃণমূল, বঞ্চিত উত্তরবঙ্গ', তোপ মোদীর