AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Social Media Post Case: মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, মাশুল দিতে হল রাজেশকে

Kolkata Police Cyber Crime: দিনকয়েক আগে বিজেপির এক মহিলা নেত্রী সাইবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, বেশ কিছুদিন ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতার পার্টির প্রথম সারির একাধিক নেতা-নেত্রীকে লক্ষ্য করে আপত্তিকর, কুরুচিকর এবং মানহানিকর মন্তব্য করা হচ্ছে।

Social Media Post Case: মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, মাশুল দিতে হল রাজেশকে
শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী (ফাইল ছবি)Image Credit: PTI
| Edited By: | Updated on: May 26, 2026 | 11:27 AM
Share

কলকাতা: সামাজিক মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতা-নেত্রীকে উদ্দেশ্য করে লাগাতার অশ্লীল ও কুরুচিকর পোস্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। ধৃতের নাম রাজেশ চক্রবর্তী।

লালবাজার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনকয়েক আগে বিজেপির এক মহিলা নেত্রী সাইবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, বেশ কিছুদিন ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতার পার্টির প্রথম সারির একাধিক নেতা-নেত্রীকে লক্ষ্য করে আপত্তিকর, কুরুচিকর এবং মানহানিকর মন্তব্য করা হচ্ছে।

এই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামেন লালবাজারের সাইবার সেলের গোয়েন্দারা। ডিজিটাল ফুট প্রিন্ট ও আইপি অ্যাড্রেস ট্র্যাক করে অবশেষে অভিযুক্ত রাজেশ চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। ধৃতকে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হলে বিচারক মামলার গুরুত্ব বিবেচনা করে আগামী ২৭ মে পর্যন্ত তাঁকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় এই ধরনের কুরুচিকর ও বিভ্রান্তিকর পোস্ট ছড়ানোর নেপথ্যে আসল উদ্দেশ্য কী ছিল, তা জানার চেষ্টা চলছে। একই সঙ্গে, এই ঘটনার পিছনে কোনও সুসংগঠিত চক্র বা অন্য কারও উস্কানি রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…