AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Primary Job Cancel Case: ২৬-এর পর এবার ৩২ হাজার ‘বাতিল’ শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, আগামী সপ্তাহেই রয়েছে শুনানি

Primary Job Cancel Case: আগামী ২৮ এপ্রিল প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলায় শুনানি হবে কলকাতা আদালতের ডিভিশন বেঞ্চে। সোমবার এই মর্মে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলাকারীরা।

Primary Job Cancel Case: ২৬-এর পর এবার ৩২ হাজার 'বাতিল' শিক্ষকের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন, আগামী সপ্তাহেই রয়েছে শুনানি
প্রতীকী ছবিImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Apr 21, 2025 | 12:10 PM
Share

কলকাতা: ২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ কী সেই নিয়ে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। স্বস্তি আসুক বা অস্বস্তি, নতুন নিয়োগেই যে ঝুলছে তাদের ভবিষ্যৎ তা এখন স্পষ্ট। কিন্তু প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক? কোন পথে তাদের ভবিষ্যৎ? এবার সেই নিয়ে মামলা শুনবে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

আদালত সূত্রে খবর, আগামী ২৮ এপ্রিল প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের মামলায় শুনানি হবে কলকাতা আদালতের ডিভিশন বেঞ্চে। সোমবার এই মর্মে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলাকারীরা। তখন শুনানির দিন জানানো হয় আদালতের তরফে।

এর আগে ৭ই এপ্রিল এই চাকরি বাতিলের মামলার শুনানি হওয়ার কথা ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। কিন্তু সেদিনেই ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা থেকে অব্যহতি নেন বিচারপতি। মামলা চলে যায় হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে। সপ্তাহ দুয়েক কাটতেই সেই প্রাথমিকের মামলা গিয়ে উঠল নতুন বিচারপতির বেঞ্চে।

প্রসঙ্গত, ২০২৩ সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গিয়েছিল প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের। দুর্নীতির দায়ে রাতারাতি ফাঁড়া নেমে এসেছিল তাদের জীবনে। পরবর্তীতে সেই নির্দেশের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে আপিল করে রাজ্য। এবার সেই শুনানিই হবে আগামী সপ্তাহে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?