AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Kalbaisakhi Havoc: গাছের ডাল ভেঙে পড়ে রেলের ওভারহেডের তারে, দাউ দাউ করে জ্বলে আগুন! প্রিন্সেপ ঘাটে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু

Prinsep Ghat Storm Death: প্রিন্সেপ ঘাটে রেললাইনের ধারে একটি আম গাছ ছিল। জানা যাচ্ছে, ওই ব্যক্তি ঝড়ের মধ্যে গাছের নীচে আম কুড়োতে গিয়েছিলেন। সেই সময়েই গাছ ডাল ভেঙে পড়ে, মাথায় গুরুতর চোট লাগে তাঁর। সেই ডাল গিয়ে ওভারহেডের তারের ওপর পড়ে আগুনও ধরে যায়।

Kolkata Kalbaisakhi Havoc: গাছের ডাল ভেঙে পড়ে রেলের ওভারহেডের তারে, দাউ দাউ করে জ্বলে আগুন! প্রিন্সেপ ঘাটে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু
প্রিন্সেপ ঘাটে মৃত্যুImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 29, 2026 | 5:39 PM
Share

কলকাতা: শহরে কালবৈশাখীর তাণ্ডব। ২ মিনিট প্রায় ৮৮ কিমি/ঘণ্টায় চলেছে ঝড়ের তাণ্ডব। শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। তারই মধ্যে প্রিন্সেপ ঘাটে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। প্রিন্সেপ ঘাটে গাছ পড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। চক্ররেলের ওভারহেডের ওপর গাছ পড়ে আগুন লেগে যায়।

প্রিন্সেপ ঘাটে রেললাইনের ধারে একটি আম গাছ ছিল। জানা যাচ্ছে, ওই ব্যক্তি ঝড়ের মধ্যে গাছের নীচে আম কুড়োতে গিয়েছিলেন। সেই সময়েই গাছ ডাল ভেঙে পড়ে, মাথায় গুরুতর চোট লাগে তাঁর। সেই ডাল গিয়ে ওভারহেডের তারের ওপর পড়ে আগুনও ধরে যায়। পরে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

সকাল থেকেই কলকাতা, শহরতলি এলাকায় মেঘলা আকাশ ছিল। দুপুরের পর থেকে পুরো অন্ধকার করে আসে আকাশ। বেলা দুটোর কিছু পর থেকে শুরু হয় দমকা বাতাস। সঙ্গে বৃষ্টি। সময়ের সঙ্গে সঙ্গে ঝড়ের দাপট বাড়তে থাকে। ২ মিনিট ধরে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড় হয়। সল্টলেক-সহ কলকাতায় একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। তুমুল বৃষ্টিতে একাধিক রাস্তায় জলও জমে যায়।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত