AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Metro: অফিস ছুটির টাইমে বিঘ্নিত মেট্রো পরিষেবা, পেরোতে পারবেন না যতীন দাস পার্ক

Kolkata Metro: আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত চলাচল করছে মেট্রো রেল। অফিস ছুটির এই সময়ে মেট্রোয় যাত্রীদের ভিড় থাকে প্রচুর। মঙ্গলবার সন্ধেয় যতীন দাস পার্কে এই বিপত্তির জেরে মেট্রো পরিষেবা আংশিক বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েছেন অনেক যাত্রীই।

Kolkata Metro: অফিস ছুটির টাইমে বিঘ্নিত মেট্রো পরিষেবা, পেরোতে পারবেন না যতীন দাস পার্ক
সাময়িক বিঘ্নিত মেট্রো পরিষেবাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 13, 2024 | 7:16 PM
Share

কলকাতা: ভরসন্ধেয় মেট্রো আত্মহত্যার চেষ্টা। যার জেরে সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে মেট্রো রেল পরিষেবা। জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধে ৬টার কিছু পরেই যতীনদাস পার্ক মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। ঝাঁপ দেন মেট্রোর ডাউন লাইনে। সন্ধেবেলা অফিস ছুটির সময়ে এই অঘটনের জেরে সমস্যায় পড়েছেন মেট্রো যাত্রীরা। আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত চলাচল করছে মেট্রো রেল। অফিস ছুটির এই সময়ে মেট্রোয় যাত্রীদের ভিড় থাকে প্রচুর। মঙ্গলবার সন্ধেয় যতীন দাস পার্কে এই বিপত্তির জেরে মেট্রো পরিষেবা আংশিক বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েছেন অনেক যাত্রীই।

কলকাতা শহরের যানজট এড়িয়ে খুব কম সময়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যেতে একটি বড়় অংশের মানুষের প্রথম পছন্দ মেট্রো পরিষেবাই। এককথায় ব্যস্ত শহরের লাইফলাইন হল মেট্রো। প্রতিদিন প্রচুর মানুষ নিজেদের কর্মক্ষেত্রে যাওয়ার জন্য মেট্রো ব্যবহার করেন। শুধু কলকাতা শহরই নয়, শহরতলি এমনকী মফঃস্বলের থেকেও বহু মানুষ নিত্যদিন মেট্রো পরিষেবা ব্যবহার করেন। আজ আচমকা এই বিপত্তির জেরে সমস্যায় পড়েছেন অনেকেই। অনেকেই মাঝপথে মেট্রো ছেড়ে বাস রুটে ফিরতে হচ্ছে।

তবে এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে মেট্রোর লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছে। গত বছরের ডিসেম্বরেই রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়েছিলেন এক ব্যক্তি। সেই ঘটনাতেও সাময়িকভাবে বিঘ্নিত হয়েছিল মেট্রো পরিষেবা। আর এবার ফের একবার মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির।

Follow Us
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা রাজনাথের, কী বললেন?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
দিনদুপুরে তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর, অন্তর্দ্বন্দ্বেই কি হামলা?
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
রাতে গাড়িতে হামলা, দিনে আরাবুলের বাড়ির কাছে উদ্ধার বোমা
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
চিনি মহার্ঘ, শক্তিগড়ের ল্যাংচা খেতে গেলেই এবার পুড়বে পকেট?
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
৩ হাজার পেয়ে খুশি, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল শ্যামপুকুরে
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
মির্জা গালিব স্ট্রিটের হোটেলে মৃত্যুমিছিল, গ্রেফতার মালিক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
'কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ' বলায় ট্রাম্পের দূতের উপর চটছে পাক
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
হরমুজকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দাবি ট্রাম্পের
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
পেসমেকার বসেছে, কেমন আছেন বিমান বসু?
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য
সিম পাচারচক্রের বড় জাল! সামনে এলে চাঞ্চল্যকর তথ্য