Supreme Court: হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় এবার সুপ্রিম দরজায় রাজ্য

Kolkata Municipal Ward Delimitation Case: ডিভিশন বেঞ্চ ভোট ঘোষণার উপর স্থগিতাদেশ জারি করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছিলেন, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার। ১৩ নভেম্বরের পর কলকাতার ২০৯টি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে বলেও স্পষ্ট করে দেন।

Supreme Court: হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় এবার সুপ্রিম দরজায় রাজ্য
সুপ্রিম কোর্টImage Credit source: Getty Images

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 13, 2026 | 11:34 PM

কলকাতা ও নয়াদিল্লি: কলকাতা পৌরনিগমের আসন পুনর্বিন্যাস মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। কলকাতা পৌরনিগমে ভোটের নির্ঘণ্ট প্রকাশের উপর স্থগিতাদেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দেশের শীর্ষ আদালতে গেল নবান্ন। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

১৪৪ থেকে বাড়িয়ে কলকাতা পৌরনিগমের ওয়ার্ড সংখ্যা ২০৯ কীভাবে করা হল, সেই প্রশ্ন তুলে একটি মামলা হয়েছিল হাইকোর্টে। কিন্তু, সিঙ্গল বেঞ্চ কোনও স্থগিতাদেশ দেয়নি। যার ফলে পুরভোট নির্বাচনের ক্ষেত্রে কোনও বাধা ছিল না। সিঙ্গল বেঞ্চ স্থগিতাদেশ না দেওয়ায় ডিভিশন বেঞ্চে আবেদন করেন মামলাকারী। গত ৬ নভেম্বর ভোটের নির্ঘণ্ট ঘোষণার উপর স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই স্থগিতাদেশ দেয়। ডিভিশন বেঞ্চের অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ায় আপাতত বর্ধিত আসনে পুরভোট ঘোষণা করা যাবে না। ডিভিশন বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না।

ডিভিশন বেঞ্চ ভোট ঘোষণার উপর স্থগিতাদেশ জারি করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছিলেন, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার। ১৩ নভেম্বরের পর কলকাতার ২০৯টি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে বলেও স্পষ্ট করে দেন।

এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের অতিরিক্ত সচিব মামলাটি করেছেন। আগামী সপ্তাহে মামলার শুনানি হওয়ার কথা। সেখানে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, এখন সেদিকে তাকিয়ে সবাই।

Loading...
Unable to load recommendations.
Follow Us