AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Heavy Rain: রাত বাড়তে আরও বাড়বে বৃষ্টি! কলকাতা-সহ কোন কোন এলাকায় সতর্কতা

Heavy Rain: দিনভর অস্বস্তিকর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সোমবার পারদ চড়ে পানাগড়ে পৌঁছয় ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশি। শহর ও শহরতলির তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি ছিল।

Kolkata Heavy Rain: রাত বাড়তে আরও বাড়বে বৃষ্টি! কলকাতা-সহ কোন কোন এলাকায় সতর্কতা
মুষলধারে বৃষ্টিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 10, 2026 | 10:46 PM
Share

কলকাতা:  দিনের ভ্যাপসা গরমের পর সন্ধ্যার পর বৃষ্টি। ঝেঁপে বৃষ্টি কলকাতা ও লাগোয়া শহরতলিতে। এখন কলকাতা ও লাগোয়া জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

দিনভর অস্বস্তিকর ভ্যাপসা গরমে হাঁসফাঁস করেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সোমবার পারদ চড়ে পানাগড়ে পৌঁছয় ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াসে, যা ছিল স্বাভাবিকের থেকে বেশ কিছুটা বেশি। শহর ও শহরতলির তাপমাত্রাও স্বাভাবিকের থেকে বেশ খানিকটা বেশি ছিল। এদিন দমদমের সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে ঠেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসে এবং আলিপুরে রেকর্ড করা হয় ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকায় দিনভর চরম অস্বস্তিতে ছিল শহরবাসী।

তবে সন্ধ্যার পর বদলাতে শুরু করে আবহাওয়া। আচমকাই কালো মেঘে ঢেকে যায় চারপাশ। এরপরই ঝেঁপে বৃষ্টি নামে কলকাতা এবং লাগোয়া হাওড়া, হুগলি ও উত্তর-দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায়। মুষলধারে বৃষ্টির জেরে মুহূর্তের মধ্যে এক ধাক্কায় কিছুটা নেমে যায় তাপমাত্রা।

আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। উল্টোডাঙ্গা এবং দত্ত বাগান নিকাশি পাম্পিং স্টেশন এলাকাতেও প্রায় ১০০ মিমি ছুঁই ছুঁই বৃষ্টিপাত হয়েছে। উত্তর কলকাতায় ভয়াবহ বৃষ্টি। শুধুমাত্র বেলগাছিয়া পাম্পিং স্টেশন এলাকায় এক ঘন্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঠনঠনিয়া কালীবাড়ি পাম্পিং স্টেশন এলাকায় এক ঘন্টায় ১০০ মিমি বৃষ্টি হয়েছে। বীরপাড়া পাম্পিং স্টেশন এলাকায় এক ঘন্টায় ৯০ মিমি এবং মানিকতলায় ৮০ মিমি বৃষ্টিপাত হয়েছে। মানিকতলা, মুরারিপুকুর, উল্টোডাঙ্গা, শ্যামবাজার, আহিরীটোলা, টালা, বেলগাছিয়া, দেশবন্ধু পার্ক সহ একাধিক এলাকায় জল থই থই করছে। খারাপ আবহাওয়ার পূর্বাভাস দিয়ে সংশ্লিষ্ট এলাকাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টি নামায় শহরের নিচু এলাকাগুলিতে জল জমার আশঙ্কা থাকলেও, দীর্ঘ প্রতীক্ষিত এই বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ।

Follow Us
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
ভবানী ভবন থেকে বেরিয়ে মুখ খুললেন অভিষেকের PA, কী বললেন সুমিত?
মাসে ১০ হাজার টাকা ভাতা, লোকতন্ত্র সেনানি সম্মান কারা পাচ্ছেন?
মাসে ১০ হাজার টাকা ভাতা, লোকতন্ত্র সেনানি সম্মান কারা পাচ্ছেন?