Kolkata-West Bengal NEWS LIVE: সড়কপথে খড়গপুর IIT-তে এলেন প্রধানমন্ত্রী মোদী, আকভানের প্রভাবে আজও বৃষ্টি

West Bengal News Live Updates: কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশন থেকে সড়কপথে খড়্গপুর আইআইটি যাবেন প্রধানমন্ত্রী মোদী। প্রথমে কলাইকুন্ডার থেকে চপারে করে খড়্গপুর আইআইটির হেলিপ্যাড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর আসার কথা থাকলেও, শেষ মুহূর্তে তা বাতিল করা হয়।

Kolkata-West Bengal NEWS LIVE: সড়কপথে খড়গপুর IIT-তে এলেন প্রধানমন্ত্রী মোদী, আকভানের প্রভাবে আজও বৃষ্টি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI

|

Nov 21, 2026 | 10:38 AM

LIVE NEWS & UPDATES

  • 21 Nov 2026 10:38 AM (IST)

    ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলবেন নমো

    • আইআইটি খড়্গপুরে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেড় ঘণ্টা থাকবেন এই অনুষ্ঠানে।
    • এই অনুষ্ঠানে রুপোর বিশেষ কয়েন উদ্বোধনের পাশাপাশি আইআইটি ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৭৫ জন ছাত্র-ছাত্রীকে বেছে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতার জন্য।
  • 21 Nov 2026 10:36 AM (IST)

    আজও বৃষ্টি

    • নিম্নচাপ ক্রমশ দুর্বল হলেও বৃষ্টি আজও
    • আজ রাজ্যের মধ্যভাগে বেশি বৃষ্টির পূর্বাভাস
    • মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা
    • কলকাতা-সহ বাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির আভাস
    • রবিবার-সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা
    • মঙ্গলবার থেকে গোটা রাজ্যেই শুকনো আবহাওয়া
  • 21 Nov 2026 10:35 AM (IST)

    সবজি বাজারে আগুন

    • আশঙ্কা আগেই করা হয়েছিল। সত্যি সত্যিই বাজারে আগুন লাগল। আলু-পটল থেকে মরশুমি সবজি ফুলকপি, বাঁধাকপি- সব কিছুরই দাম বাড়ল চড়চড়িয়ে।
    • টানা বৃষ্টিতে ব্যাপকভাবে শীতকালীন সবজির দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই তার প্রভাব দেখাও যাচ্ছে। বেশ কিছু সবজির দাম বেড়েছে।
    • আগামী কয়েকদিনের মধ্যে প্রত্যেকটি সাবজির দাম বাড়বে বলে মত ব্যবসায়ীদের।
  • 21 Nov 2026 10:34 AM (IST)

    ভারত-বাংলাদেশ গঙ্গা জল চুক্তির বৈঠক আজ

    • আজ থেকে ঢাকায় শুরু হচ্ছে ভারত বাংলাদেশ গঙ্গা জল চুক্তির জয়েন্ট কমিটির বৈঠক।
    • গতকালই ভারতের জয়েন্ট রিভার্স কমিশনের প্রধান শরদচন্দ্রর নেতৃত্বে চার সদস্যের টিম ঢাকায় পৌঁছেছে।
    • আগামী ১২ ই ডিসেম্বর শেষ হচ্ছে ভারত বাংলাদেশ গঙ্গা জলচুক্তি।
    • তবে এই বৈঠকে চুক্তির পুনর্নবীকরণ বা মেয়াদ বৃদ্ধি নিয়ে কোন চূড়ান্ত সিদ্ধান্ত হবে না। সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক থেকেই চূড়ান্ত হবে।
  • 21 Nov 2026 10:33 AM (IST)

    বিশেষ মুদ্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    • আইআইটি খড়্গপুরের ৭৫ বছরের উদযাপন উপলক্ষে ৭৫ টাকার এক বিশেষ মুদ্রা উদ্বোধন  করবেন প্রধানমন্ত্রী।৯১ গ্রাম রূপো দিয়ে তৈরি তৈরি হয়েছে মুদ্রা।
    • সাধারণের ব্যবহারের জন্য নয় এই মুদ্রা। শুধু আইআইটি-র সংগ্রহশালায় রাখা হবে।
    • দেড় ঘন্টার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আরএন রবি, উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়।
  • 21 Nov 2026 10:28 AM (IST)

    আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী

    • আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইআইটি খড়্গপুরের ৭৫ বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
    • দিল্লি থেকে বিমানে কলাইকুন্ডা এয়ারফোর্স স্টেশনে নামবেন প্রধানমন্ত্রী মোদী। সেখান থেকে সড়কপথে খড়্গপুর আইআইটিতে যাবেন।
    • কলাইকুন্ডার থেকে চপারে করে খড়্গপুর আইআইটির হেলিপ্যাড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর আসার কথা থাকলেও, খারাপ আবহাওয়ার কারণে তা শেষ মুহূর্তে বাতিল করা হয়। সড়কপথেই খড়্গপুরে যাবেন প্রধানমন্ত্রী।
    • সড়কপথে খড়গপুর আইআইটি-তে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

খড়্গপুর আইআইটি-র ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নিতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশন থেকে সড়কপথে খড়্গপুর আইআইটি যাবেন প্রধানমন্ত্রী মোদী। প্রথমে কলাইকুন্ডার থেকে চপারে করে খড়্গপুর আইআইটির হেলিপ্যাড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর আসার কথা থাকলেও, শেষ মুহূর্তে তা বাতিল করা হয়। সড়কপথেই আইআইটি খড়্গপুরে আসছেন প্রধানমন্ত্রী, খবর সূত্রের। অন্যদিকে, তিন সপ্তাহের রক্ষাকবজে পশ্চিমবঙ্গে রয়েছে টুলু মন্ডল। গতকাল ভবানী ভবনে গত বছরের মামলায় হাজিরা দেওয়ার পর আজ সিউড়ি থানায় বেলা ১২টার সময় টুলু মন্ডলকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে ইতিমধ্যেই নোটিশ দেওয়া হয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us