AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Weather: মাঘের শেষে ঠান্ডার কামব্যাক! এক ধাক্কায় ৫ ডিগ্রি কমে গেল কলকাতার পারদ! শুনেই থ শীতপ্রেমীরা

Kolkata Weather: উত্তরবঙ্গের চার জেলাতে এদিন হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরেও। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি পারদ।

Kolkata Weather: মাঘের শেষে ঠান্ডার কামব্যাক! এক ধাক্কায় ৫ ডিগ্রি কমে গেল কলকাতার পারদ! শুনেই থ শীতপ্রেমীরা
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 07, 2025 | 12:21 PM
Share

কলকাতা: হাওয়া অফিসের পূর্বাভাসই শেষ পর্যন্ত সত্যি হল! এক ধাক্কা পাঁচ ডিগ্রি সেলসিয়াসের পারাপতন কলকাতায়। সপ্তাহান্তে ফিরল শীতের আমেজ! ফের কী জাঁকিয়ে শীত? আবহাওয়া দফতর বলছে সে গুড়ে বালি। নতুন সপ্তাহ থেকেই ফের চড়বে পারা। পরের সপ্তাহেই পাকাপাকিভাবে রাজ্য থেকে বিদায় নিতে পারে শীত। এদিন সকাল থেকেই হালকা থেকে মাঝারি কুয়াশার ছবি দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের ছয় জেলা, উত্তরবঙ্গের চার জেলাতে। বাকি জেলাতে খুব সকালের দিকে হালকা কুয়াশার দেখা মিলেছে।

কুয়াশা থাকলেও মোটের উপর আপাতত শুষ্ক আবহাওয়াই থাকছে বাংলায়। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। এরইমধ্যে ৮ ফেব্রুয়ারি আবার ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে। বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা থাকছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। 

উত্তরবঙ্গের চার জেলাতে এদিন হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরেও। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের কাছাকাছি পারদ। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪২ থেকে ৯২ শতাংশের মধ্যে। 

Follow Us
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
তৃণমূলের একটি অ্যাকাউন্টেই ৪২০ কোটি টাকা, বড় 'ভূমিকা'-য় অভিষেক
তৃণমূলের একটি অ্যাকাউন্টেই ৪২০ কোটি টাকা, বড় 'ভূমিকা'-য় অভিষেক