
সেই মঙ্গলবার থেকে শুরু হয়ে চলল বৃহস্পতিবার পর্যন্ত। একটানা ২৫ ঘণ্টা ধরে চলল বীরভূমে টাকা গোনার মেসিন নিয়ে বসে রয়েছেন আধিকারিকরা। কালঘাম ছুটে যাওয়ার জোগাড়। অথচ টাকা যেন শেষ হচ্ছে না। বান্ডিল-বান্ডিল নোট বেরাচ্ছে আলমারি থেকে। আর পুলিশ সেই টাকা গুনেই চলেছে। শেষমেশ বৃহস্পতির সকালে জানা গেল টাকা গোনার পরিমাণটা দাঁড়িয়েছে ২৮ কোটি ৫০ লক্ষতে। শুধু তাই নয়, উদ্ধার হয়েছে ১৫ কেজির সোনাও। যার আনুমানিক বাজার মূল্য ৫০ কোটি। এত সোনা-এত টাকা যার বাড়ি থেকে বেরল সেই মিনার মণ্ডল আদতে কে জানেন? তাঁর রাজনৈতিক পরিচয়ই বা কী? কীভাবে হয়ে উঠলেন তিনি ধন কুবের? কার হাত ছিল মাথায়?
বিস্তারিত পড়ুন: Birbhum Money: বাস চালক থেকে ‘ধন কুবের’, রং চটা বাড়ি দেখলে কেউ বুঝবেই না আলিমারিতে ছিল ২৮ কোটি টাকা, বীরভূমের মিনারের উত্থান চমকে দেবে সকলকে
মিনার মণ্ডলের বাড়িতে টাকা উদ্ধার নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “আরও আছে। আপনারা জানেন না। অনেকে লাস্ট বেঞ্চে বসে আছে। সেগুলোর ওজন আরও ভারী।”
রাত বাড়ছে। টাকা গোনা শেষ হচ্ছে না। বীরভূমের মিনার মণ্ডলের বাড়িতে টাকার পাহাড়ের উচ্চতা ক্রমশ বাড়ছে। এ যেন আস্ত খনি! ক্রমেই বেরিয়ে চলেছে কাঁড়ি কাঁড়ি নগদ টাকা। বুধবার দুপুর পর্যন্ত সাড়ে ৫ কোটি টাকার হিসেব সামনে এসেছিল। রাত ১১টার মধ্যেই সেই অঙ্কটা ছুঁল সাড়ে ২৮ কোটি।
বিস্তারিত পড়ুন: Birbhum: ‘অপা’কে ছুঁতে আর কতক্ষণ! মিনারের টাকার পাহাড় ছুঁল ২৮৫০০০০০০
নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কোটি-কোটি টাকা উদ্ধার দেখেছিল বাংলা। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ির খাটের নিচ থেকে উদ্ধার হয়েছিল কাঁড়ি কাঁড়ি টাকা। সেই ঘটনা এখন অতীত। এবার বীরভূমের পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল টাকা। সঙ্গে তাল-তাল সোনা। সেই টাকা উদ্ধারের খবরের দিকে নজর থাকবে।
লোকসভায় চলছে বাদল অধিবেশন। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে গতকালই বিল পাশ হয়েছে। অন্যদিকে, রাজ্যসভাতে বন্দে মাতরম বিল পাশ হয়ে গিয়েছে। সরকারের বিরুদ্ধে দিল্লি কাণ্ড নিয়ে সুর চড়িয়েছে বিরোধীরা। পাল্টা জবাব দিচ্ছে সরকারও। নজর থাকবে সেই দিকে।
এছাড়াও আজ মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারীর বিভিন্ন কর্মসূচি রয়েছে। প্রতিদিনের মতো আজও তিনি বিভিন্ন জায়গায় তিনি নিজের বক্তব্য পেশ করবেন। ফলত, আজ দেশ ও বাংলার রাজ্য রাজনীতির জল কোন দিকে গড়ায় নজর থাকবে সেই দিকেও…