AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Birbhum: ‘অপা’কে ছুঁতে আর কতক্ষণ! মিনারের টাকার পাহাড় ছুঁল ২৮৫০০০০০০

মঙ্গলবার গভীর রাত থেকে তল্লাশি শুরু হয়েছে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে। সকালেই তাঁর বাড়িতে পৌঁছে যায় অন্তত পাঁচটি টাকা গোনার মেশিন। পাঁচটি বড় আকারের ট্রাঙ্কও নিয়ে যাওয়া হয়, সঙ্গে প্রিন্টার। এখনও আধিকারিকরা টাকা গুণেই চলেছেন।

Birbhum: 'অপা'কে ছুঁতে আর কতক্ষণ! মিনারের টাকার পাহাড় ছুঁল ২৮৫০০০০০০
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 29, 2026 | 11:22 PM
Share

বীরভূম: রাত বাড়ছে। টাকা গোনা শেষ হচ্ছে না। বীরভূমের মিনার মণ্ডলের বাড়িতে টাকার পাহাড়ের উচ্চতা ক্রমশ বাড়ছে। এ যেন আস্ত খনি! ক্রমেই বেরিয়ে চলেছে কাঁড়ি কাঁড়ি নগদ টাকা। বুধবার দুপুর পর্যন্ত সাড়ে ৫ কোটি টাকার হিসেব সামনে এসেছিল। রাত ১১টার মধ্যেই সেই অঙ্কটা ছুঁল সাড়ে ২৮ কোটি।

বীরভূমের মিনার মণ্ডলের বাড়ির এই ছবি অনেককেই চার বছর আগের আরও একটা জুলাই মাসের কথা মনে করিয়ে দিচ্ছে। ২২ জুলাই রাত থেকে ২৩ জুলাই সকালের মধ্য়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশিতে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টলিগঞ্জের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল ২২ কোটি টাকা। পরে অর্পিতার বেলঘরিয়ার অন্য একটি ফ্ল্যাট থেকে আরও নগদ টাকা উদ্ধার হওয়ার পর অঙ্কটা ৫০ কোটি পার করে যায়। এ যেন সেই একই ছবি বীরভূমে।

মঙ্গলবার রাত থেকে তল্লাশির প্রায় ২৪ ঘণ্টা পার হতে চলেছে মিনার মণ্ডলের বাড়িতে। বুধবার রাতে পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়ার টাকার অঙ্ক সাড়ে ২৮ কোটিতে পৌঁছেছে। বীরভূম জেলার পুলিশ সুপার বিদিত রাজ ভুন্দেজ জানিয়েছেন, মহম্মদ বাজারের দেউচাতে যে অপারেশন চলছে সেখানে এখনও পর্যন্ত ২৮ কোটি ৫০ লক্ষ টাকা এবং ১৫ কেজি সোনা উদ্ধার হয়েছে। এখনও তল্লাশি চলছে।

পরবর্তী ক্ষেত্রে এই টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি। তিনি এও জানিয়েছেন একটা সিন্ডিকেটের মাধ্যমে এই টাকা বেআইনিভাবে তোলা হতো বলে জানতে পারা যাচ্ছে, যার মাথায় রয়েছেন টুলু মন্ডল। এই টাকা সিন্ডিকেটের অংশ অনুযায়ী মিনার মন্ডলের বাড়িতে রাখা হয়েছিল বলেও দাবি পুলিশেপ। গোপন সূত্রে এই খবর পায় পুলিশ। তারপর তাঁর বাড়িতে হানা দেয়।

Follow Us