AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Central Force: ‘কিতনে কোম্পানি বাহিনী?’, বাংলা নিয়ে কমিশন বোধহয় ভেবেই চলেছে…

CRPF: সূত্রের খবর, যে তথ্য উঠে আসছে, শুধু বাংলায় নয় জম্মু কাশ্মীর, ছত্তীসগঢ়, মধ্য প্রদেশের মতো একাধিক রাজ্য থেকে অতিরিক্ত বাহিনী চেয়ে কমিশনে চিঠি এসেছে বলে খবর। প্রথম থেকে কমিশন বেশ কিছু রাজ্যকে চিহ্নিত করেছে, যেখানে অতিরিক্ত বাহিনী দরকার।

Central Force: 'কিতনে কোম্পানি বাহিনী?', বাংলা নিয়ে কমিশন বোধহয় ভেবেই চলেছে...
জাতীয় নির্বাচন কমিশনImage Credit: TV9 Network
| Edited By: | Updated on: Apr 06, 2024 | 7:02 PM
Share

কলকাতা: প্রথম দফার নির্বাচনে এ রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী দেবে কমিশন। ১৭৭ কোম্পানি বাহিনী আছে। প্রতি বুথে বাহিনী দিতে গেলে প্রয়োজন ৩৫০ কোম্পানি বাহিনী। কমিশন সূত্রে খবর, আরও ১০০ কোম্পানি বাহিনী পাঠাতে চায় তারা। তবে প্রথম দফাতেই অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী সবে কি না তা নিয়ে সংশয় রয়েছে।

লোকসভা ভোটে সব বুথেই বাহিনী দিতে চায় নির্বাচন কমিশন। তবে নির্বাচনের কাজে কমিশনের চাহিদামত বাহিনী দিতে গিয়ে হিমশিম খাচ্ছে কেন্দ্র। সূত্রের খবর, বাহিনীর অভাব মেটাতে প্রশিক্ষণরত সিআরপিএফ কর্মীদের কাজে লাগানোর ভাবনা রয়েছে।

সূত্র মারফত যে তথ্য উঠে আসছে, শুধু বাংলায় নয় জম্মু কাশ্মীর, ছত্তীসগঢ়, মধ্য প্রদেশের মতো একাধিক রাজ্য থেকে অতিরিক্ত বাহিনী চেয়ে কমিশনে চিঠি এসেছে। প্রথম থেকে কমিশন বেশ কিছু রাজ্যকে চিহ্নিত করেছে, যেখানে অতিরিক্ত বাহিনী দরকার।

একেবারে শুরুতেই জানা গিয়েছিল, এ রাজ্যে সাত দফা নির্বাচন মিলিয়ে প্রায় হাজারের কাছাকাছি বাহিনী পাঠানো হবে। কিন্তু প্রশ্ন উঠছে, যদি একাধিক রাজ্য অতিরিক্ত বাহিনী চায়, সিআরপিএফ তা কোথা থেকে পাবে?

সূত্রের খবর, সিআরপিএফে যাঁরা এখন প্রশিক্ষণরত, মাস ছয়েক হয়ত আর প্রশিক্ষণ বাকি, তাদের একটা গ্রুপ তৈরি করে কাজে লাগানো হতে পারে। তাঁদের ‘স্ট্যাটিক ডিউটি’ দেওয়ার ভাবনার কথাও শোনা যাচ্ছে। বিভিন্ন সিআরপিএফ হেড কোয়ার্টারে পাহারায় থাকা জওয়ানদের এ ক্ষেত্রে কাজে লাগানোর ভাবনা চিন্তা রয়েছে।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?