AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rain Forecast in Bengal: বঙ্গোপসাগরে চোখ পাকাচ্ছে নিম্নচাপ! একদিনেই হতে পারে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি

Rain in West Bengal: তবে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সপ্তাহান্তে। রবিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতায়। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা লাগোয়া জেলাগুলিতেও। অল্প সময়ে বেশি বৃষ্টিতে নিচু এলাকায় জল জমার আশঙ্কা।

Rain Forecast in Bengal: বঙ্গোপসাগরে চোখ পাকাচ্ছে নিম্নচাপ! একদিনেই হতে পারে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি
কী বলছে আবহাওয়া দফতর? Image Credit: Debajyoti Chakraborty/NurPhoto via Getty Images
| Edited By: | Updated on: Jul 02, 2026 | 5:00 PM
Share

কলকাতা: পূর্বাভাস ছিলই। এবার একেবারে দিনক্ষণ মিলিয়ে বঙ্গোপসাগরে মরশুমের প্রথম নিম্নচাপের জন্ম। নিম্নচাপের প্রভাবে ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে একাধিক জেলায়। উপকূল ও পশ্চিমাঞ্চলে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। একদিনে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির ইঙ্গিতও মিলেছে। 

তবে সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে সপ্তাহান্তে। রবিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা কলকাতায়। ভারী বৃষ্টি হতে পারে কলকাতা লাগোয়া জেলাগুলিতেও। অল্প সময়ে বেশি বৃষ্টিতে নিচু এলাকায় জল জমার আশঙ্কা। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হুগলি, পূর্ব বর্ধমানের মতো জেলাগুলিতে। ফলে নিম্নচাপের বৃষ্টিতে হাসি ফুটতে পারে ধানচাষির মুখে। 

তবে সোমবার রাত থেকেই বৃষ্টি কিছুটা ধরে আসবে। আবহাওয়া দফতর বলছে, মঙ্গলবার থেকে বৃষ্টির তীব্রতা কমবে দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গে অবশেষে দুর্যোগের আঁচ কিছুটা কমে এসেছে। হাওয়া অফিস বলছে সোমবার পর্যন্ত দুর্যোগের ভয় নেই উত্তরবঙ্গে। এদিকে বিগত কয়েক সপ্তাহ ধরেই উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলি তো বটেই ডুয়ার্সেও ব্যাপক বৃষ্টির ছবি দেখা গিয়েছে। ব্যাপক ধস নেমেছে পাহাড়ি এলাকাগুলিতে। বিপর্যস্ত পর্যটন ব্যবস্থা। যদিও চলতি সপ্তাহেই বৃষ্টির দাপট অনেকটাই কমে এসেছে। আগামী ৬-৭ দিনে ভারী বৃষ্টির আশঙ্কা নেই উত্তরে। 

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…