Madan Mitra: ‘বিখ্যাত বিখ্যাত চোর বলে যারা পরিচিত…’, মমতাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মদন মিত্রের

TMC MLA: মদনের বক্তব্য প্রসঙ্গে কালীঘাট শিবিরের বিধায়ক কুণাল ঘোষ বলেন, "যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা তো শিবির বদল করছেন, দল বদল করছেন। মদন মিত্র কাদের পাশে দাঁড়িয়ে কথা বলছেন, কাদের সঙ্গে ছবি তুলছেন একটু দেখে নেবেন।"

Madan Mitra: বিখ্যাত বিখ্যাত চোর বলে যারা পরিচিত..., মমতাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ মদন মিত্রের

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 18, 2026 | 9:06 PM

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন স্তরে দুর্নীতির অভিযোগ উঠেছে। ভোটবাক্সেও তার প্রভাব পড়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবার সেই সরকারের আমলে বিধায়ক ও মন্ত্রী থাকা মদন মিত্রও (Madan Mitra) দুর্নীতি নিয়ে সরব। তৃণমূল আমলে দুর্নীতি নিয়ন্ত্রণ করা হয়নি বলে অভিযোগ তুললেন তিনি। অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগী হিসেবে দীর্ঘসময় রাজনীতি করা মদন মিত্র সম্প্রতি শিবির বদল করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে নাম লিখিয়েছেন। ঋত শিবিরের ২১ জুলাইয়ের মঞ্চেও দেখা গিয়েছে তাঁকে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মমতার নাম করে তিনি বললেন, ‘দলনেত্রী দলের দুর্নীতি নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ করেনি।’

তৃণমূল আমলের কথা বলতে গিয়ে মদন মিত্র বলেন, “বিখ্যাত বিখ্যাত চোর বলে যারা পরিচিত ছিল, তাদের ডানদিকে-বাঁদিকে ছাড়া দেখিনি। নাম বলতে চাই না। জেনেশুনে করতেন, ইচ্ছে করে করতেন নাকি ভুল বুঝে করতেন, কি না জানি না।” বিধায়কের দাবি, কামারহাটিতেও প্রচুর বেআইনি নির্মাণ আছে, ভূমিকম্প না হলেও সে সব ভেঙে পড়তে পারে। মদনের বক্তব্য প্রসঙ্গে কালীঘাট শিবিরের বিধায়ক কুণাল ঘোষ বলেন, “যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা তো শিবির বদল করছেন, দল বদল করছেন। মদন মিত্র কাদের পাশে দাঁড়িয়ে কথা বলছেন, কাদের সঙ্গে ছবি তুলছেন একটু দেখে নেবেন।”

এদিকে, বিজেপি সরকারকেও কটাক্ষ করেন মদন মিত্র। কামারহাটির বিধায়ক বলেন, “এখন ভয় ইন, ভরসা আউট হয়ে গিয়েছে। রাত ৮টার পর রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়।”

Loading...
Unable to load recommendations.
Follow Us