Mamata Banerjee: ‘জোর করে হারানো হয়েছে…আমি আবার ফিরে আসব…’, মমতাকে দেখে উঠল চোর স্লোগান

বড় অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই মুহূর্তে শাখাওয়াত মেমোরিয়াল গণনা কেন্দ্রে রয়েছেন তিনি। আজ বিকেলেই পৌঁছে গিয়েছিলেন সেখানে। সে নিয়ে বিস্তর জলঘোলা করা হয়েছে। এরই মধ্যে বিস্ফোরক মমতা। তাঁর স্পষ্ট অভিযোগ, ভোট লুঠ করা হয়েছে। এমনকী, তাঁকে মারধর করা হয়েছে। তিনি আবার ফিরে আসবেন। 

Mamata Banerjee: জোর করে হারানো হয়েছে...আমি আবার ফিরে আসব..., মমতাকে দেখে উঠল চোর স্লোগান
মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Tv9 Bangla

May 04, 2026 | 8:09 PM

শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট

কলকাতা: বড় অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শাখাওয়াত মেমোরিয়াল গণনা কেন্দ্রে ছিলেন তিনি। আজ বিকেলেই পৌঁছে গিয়েছিলেন সেখানে। সে নিয়ে বিস্তর জলঘোলা করা হয়েছে। এরই মধ্যে বিস্ফোরক মমতা (Mamata Banerjee)। তাঁর স্পষ্ট অভিযোগ, ভোট লুঠ করা হয়েছে। এমনকী, তাঁকে মারধর করা হয়েছে। তিনি আবার ফিরে আসবেন।

বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন, প্রথমে তিনি এগোবেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবেন। এরপর ষষ্ঠ-সপ্তম রাউন্ড থেকে ঘুরবে খেলা। তারপর থেকে ফের বিজেপি জিতবে। সোমবার দেখা গেল ঠিক তেমনটাই হয়েছে। গণনার রাউন্ড যত এগিয়েছে, ততই মমতার মার্জিন কমেছে, এগিয়েছেন শুভেন্দু।

এরপর বিকেল হতেই গণনাকেন্দ্রে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নিয়ে কম উত্তেজনা হয়নি। তাঁর ভাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়কেও চোর স্লোগান দেওয়া হয়। তবে, মমতা ঠায় ছিলেন সেই গণনা কেন্দ্রে। এরপর রাত আটটা নাগাদ বেরিয়ে আসেন তিনি। সাংবাদিকদের সামনে তিনি বড় অভিযোগ করেন। তৃণমূল সুপ্রিমো বলেন, “বিজেপি ভোট লুঠ করেছে। আমায় মারা হয়েছে। জোর করে হারানো হয়েছে। আমি আবার ফিরে আসব।

জানা যাচ্ছে, এই মুহূর্তে (রাত ৮টা বেজে ৪ মিনিট) শুভেন্দু অধিকারী ভবানীপুরে ১৭ রাউন্ডে গণনার পর এগিয়ে। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বেড়িয়ে যান সেখান থেকে। বর্তমানে চলছে ১৮ রাউন্ড গণনা। এ দিন, তৃণমূল সুপ্রিমো বের হতেই তাঁকে উদ্দেশ্যে করে চোর-চোর স্লোগান। বিজেপি কর্মীরা ক্রমাগত মমতাকে দেখে চোর স্লোগান দিতে শুরু করেন। পরে মমতাকে বের করে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা। কালীঘাটের উদ্দেশে চলে যান তৃণমূল সুপ্রিমো।

Follow Us