West Bengal Election 2026 Results Highlights: নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে মমতাকে হারালেন শুভেন্দু
West Bengal, Tamil Nadu, Kerala, Assam, Puducherry Assembly Election 2026 Live Result: পশ্চিমবঙ্গের ২৯৩টি কেন্দ্রের ফল প্রকাশ হবে। একটি কেন্দ্রের (ফলতা) ভোট হবে আগামী ২১ মে। তামিলনাড়ু বিধানসভার মোট আসন সংখ্যা হলো ২৩৪টি। কেরল বিধানসভার মোট আসন সংখ্যা হলো ১৪০টি। পুদুচেরি বিধানসভার মোট আসন সংখ্যা হলো ৩৩টি। অসম বিধানসভার মোট আসন সংখ্যা হলো ১২৬টি।

West Bengal, Tamil Nadu, Kerala, Assam, Puducherry Assembly Election 2026 Results Highlights: অপেক্ষার অবসান। মহারণের ফলাফল আজ। ভোট ঘোষণার পর কেটেছে দেড় মাস। এসআইআর তরজা, ট্রাইব্যুনালের টানপোড়েন পেরিয়ে দুই দফার ভোট শেষ হয়েছে বঙ্গে। ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিয়ে রেকর্ড গড়েছেন দুই দফাতেই। ২০২৬-এর হাইভোল্টেজ ভোট-পর্বে উঠে এসেছে একাধিক ইস্যু। সেই সব ইস্যুই কি নির্ধারণ করে দেবে নবান্নের দফতরে এবার কে বসবে?
নজর থাকছে রাজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলিতে। ভোট ময়দানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, অধীর চৌধুরীর মতো প্রার্থীরা। রয়েছেন বামেদের তরুণ মুখ মীনাক্ষি মুখোপাধ্যায়, দীপ্সিতা ধররা। ভবানীপুর থেকে নন্দীগ্রাম- সব কেন্দ্র ঘিরেই উত্তেজনার পারদ তুঙ্গে।
শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, একইসঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে তামিলনাড়ু, কেরলম, অসম, পুদুচেরীতেও। সারা রাজ্যের গণনা, ফলাফল সংক্রান্ত সব আপডেট দেখে নিন একনজরে-
LIVE NEWS & UPDATES
-
Suvendu Adhikari: নন্দীগ্রামের পর ভবানীপুর, মমতার বিরুদ্ধে জিতলেন শুভেন্দু
- একুশের নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
- এবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারালেন শুভেন্দু।
-
মমতা ভার্সেস শুভেন্দু
ভবানীপুরে জোর টক্কর
১৬ রাউন্ড গণনা শেষে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী ৫৪ হাজার ৩৮৬ ভোট পেয়েছে
মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ৫৩ হাজার ৮৩২ ভোট
৫৫৪ ভোটে এগিয়ে শুভেন্দু
-
-
ঘরের মাঠে পিছিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী ক্রমেই মিলছে।
ষোলো রাউন্ড গণনার পরে এগিয়ে গেলেন শুভেন্দু। পিছিয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়।
-
বিরাট জয় বিজেপির, টুইট করলেন মোদী
বাংলায় ফুটল পদ্মফুল। আর তারপরই ট্যুইট করলেন নরেন্দ্র মোদী।
Prime Minister Narendra Modi tweets, “The Lotus blooms in West Bengal! The 2026 West Bengal Assembly Elections will be remembered forever. People’s power has prevailed and BJP’s politics of good governance has triumphed. I bow to each and every person of West Bengal. The… pic.twitter.com/dUC8ZgO9H8
— ANI (@ANI) May 4, 2026
-
শূন্যের গেরো কাটল বামেদের, ডোমকলে জিতলেন মুস্তাফিজুর রহমান
- মেখলিগঞ্জে পরাজিত তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী
- করিমপুরে পরাজিত তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী
- ডোমকলে জিতল মুস্তাফিজুর রহমান
-
-
কে কোথায় জিতল?
পাণ্ডবেশ্বর- জিতেন্দ্র কুমার তিওয়ারি (বিজেপি) রানিবাঁধ- ক্ষুদিরাম টুডু (বিজেপি) রানিগঞ্জ- পার্থ ঘোষ (বিজেপি) কলকাতা বন্দর – ফিরহাদ হাকিম (তৃণমূল) পানিহাটি- রত্না দেবনাথ (বিজেপি) সুজাপুর- সাবিনা ইয়াসমিন (তৃণমূল) হাঁসন – কাজল শেখ (তৃণমূল)
-
সাগরদিঘিতে জয়ী বাইরন বিশ্বাস
ভোটের আগে তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন জিতবেন না। কিন্তু গণনার পর দেখা গেল ফল হল উল্টো। ৩৪ হাজার ভোটে জিতল সাগরদিঘির তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস।
-
মমতা ও শুভেন্দুর ফোন নেওয়ার নির্দেশ কমিশনের
শাখওয়াত মেমোরিয়ালের গণনাকেন্দ্রে ভবানীপুরের দুই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। দু’জনেই ফোন নিয়ে প্রবেশ করেছিলেন বলে খবর। তারপরই বড় নির্দেশ নির্বাচন কমিশনে। দুই প্রার্থীর ফোন নিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
-
পরাজিত শশী পাঁজা, জয়ী মদন মিত্র
শ্যামপুকুরে পরাজিত শশী পাঁজা জয়ী বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী
কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র জয়ী
-
কোথায় কারা জয়ী, দেখে নিন
চৌরঙ্গীতে জয়ী তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়
নওদা ও রেজিনগরে জয়ী হুমায়ুন কবীর
-
Mamata Banerjee: এগিয়ে থাকলেও ব্যবধান কমছে মমতার
- ভবানীপুরে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর ব্যবধান ক্রমশ কমছে।
- ২০০ আসনে এগিয়ে বিজেপি। দুই অঙ্কের ঘরে তৃণমূল।
-
উত্তরবঙ্গে গেরুয়া ঝড়
উত্তরবঙ্গে প্রথম থেকেই গেরুয়া ঝড়। কোচবিহার, দিনহাটা থেকে চোপড়া একাধিক আসনে বিজেপি এগিয়ে রয়েছে। ইতিমধ্যেই কালিম্পংয়ে জিতেছে বিজেপি প্রার্থী। ২১ হাজার ভোটে জিতেছে।
-
ভোটের ফল স্পষ্ট হতেই অশান্তি শুরু জেলায় জেলায়
বেলা গড়াতেই একাধিক জায়গায় বাজতে শুরু করে ডিজে, উড়তে থাকে গেরুয়া আবির। তার সঙ্গে সঙ্গে একাধিক প্রান্ত থেকে আসতে শুরু করেছে অশান্তির খবর। বারাকপুরে তৃণমূলের এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ। কমিশনের তরফ থেকে DEO-কে বিষয়টি দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
-
কোথায় কে এগিয়ে, পিছিয়ে দেখুন
- ষষ্ঠ রাউন্ড শেষে কাকদ্বীপ বিধানসভার তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা ২১৩৩ মোটে এগিয়ে।
- তৃতীয় রাউন্ড শেষে মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী উত্তম বণিক ১০৫৮ ভোটে এগিয়ে।
- প্রথম রাউন্ড শেষে কুলপি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অবনী নস্কর ২২৯২ ভোটে এগিয়ে।
- তৃতীয় রাউন্ড শেষে ডায়মন্ড হারবারে তৃণমূল প্রার্থী পান্নালাল হালদার ২৭৪০ ভোটে এগিয়ে।
- সপ্তম রাউন্ড শেষে কাকদ্বীপের বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা ২২২ ভোটে এগিয়ে।
- প্রথম রাউন্ডে মন্দির বাজার বিধানসভার তৃণমূল প্রার্থী জয়দেব হালদার ১১৪৩ ভোটে এগিয়ে।
- চতুর্থ রাউন্ড শেষে সাগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমন্ত মন্ডল ১৭৭৫ ভোটে এগিয়ে।
- দ্বিতীয় রাউন্ড শেষে রায়দিঘি বিধানসভার তৃণমূল প্রার্থী তাপস মন্ডল ৫২৮৩ ভোটে এগিয়ে।
- পঞ্চম রাউন্ড শেষে সাগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুমন্ত মন্ডল ২৭৫৭ ভোটে এগিয়ে।
-
Sagardighi: সাগরদিঘিতে এগিয়ে গেলেন বায়রন
সকাল থেকে পিছিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগিয়ে গেলেন বায়রন বিশ্বাস। সাগরদিঘির তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাস কার্যত ভবিষ্যদ্বাণী করেছিলেন, তিনি জিতবেন না। স্ট্রং রুম নিয়েও অভিযোগ তোলেন তিনি। এখনও বেশ কয়েক রাউন্ড গণনা বাকি আছে।
-
কলকাতা বন্দরের কী পরিস্থিতি?
কলকাতা বন্দর
তৃতীয় রাউন্ড শেষে ফিরহাদ হাকিম ২৭,০০৩ রাকেশ সিং ১২১৯ কংগ্রেস ৮০৭
২৫,৭৮৪ ভোটে এগিয়ে ফিরহাদ
-
BJP Candidate: তারকেশ্বরে এগিয়ে সন্তু পান, কাদের পাল্লা ভারী
- তারকেশ্বর তৃতীয় রাউন্ডে ১১৬২ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী সন্তু পান।
- উলুবেড়িয়া উত্তরে প্রথম রাউন্ডে বিজেপি ৫৬২৬ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ৪৪৪৩ ভোট পেয়েছে। ১০৮৩ ভোটে বিজেপি এগিয়ে।
- বাঁকুড়া বিধানসভায় সপ্তম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী নিলাদ্রী শেখর দানা ১৯০১২ ভোটে এগিয়ে।
- প্রথম রাউন্ডের গণনা শেষে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি ১৯০০ ভোটে এগিয়ে, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির তরুণ জ্যোতি তিওয়ারি পিছিয়ে।
-
উত্তরবঙ্গের কী পরিস্থিতি?
কালিম্পঙে এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী ভরত ছেত্রী শিলিগুড়িতে ৬২৩ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ
-
দক্ষিণ ২৪ পরগনায় কোথায় কে এগিয়ে?
- সাগর বিধানসভায় বিজেপি এগিয়ে।
- কাকদ্বীপ বিধানসভায় তৃণমূল এগিয়ে।
- পাথরপ্রতিমা বিধানসভায় তৃণমূল এগিয়ে।
- প্রথম রাউন্ড শেষে কাকদ্বীপের তৃণমূল প্রার্থী মন্টুরাম পাখিরা ২ হাজার ৭৪৯ ভোটে এগিয়ে।
- সাগরের তৃণমূল প্রার্থী বঙ্কিমচন্দ্র হাজরা ৪৪৯ ভোটে পিছিয়ে। বিজেপি প্রার্থী সুমন্ত মণ্ডল এগিয়ে।
-
সোনারপুরে এগিয়ে রূপা গঙ্গোপাধ্যায়
সোনারপুর দক্ষিণ প্রথম রাউন্ড
রুপা গাঙ্গুলি ৫৬০০ লাভলী – ৩৮৬২
বিজেপি প্রার্থী রুপা গাঙ্গুলি ১৭৩৮ ভোটে এগিয়ে
-
শূন্যের গেরো কি কাটবে বামেদের?
বামেরা এগিয়ে রয়েছে দু’টি আসনে। ডোমকল ও সাগরদিঘি।
-
লাভপুরে পিছিয়ে বিজেপি প্রার্থী
প্রথম রাউন্ডের শেষে
বোলপুর বিধানসভার তৃণমূল প্রার্থী ২০০০ ভোটে এগিয়ে লাভপুর বিধানসভার বিজেপি প্রার্থী ৫৬৫ ভোটে এগিয়ে নানুর বিধানসভার তৃণমূল প্রার্থী ৯৭৫ ভোটে এগিয়ে
-
ভবানীপুরে ১ হাজার ৯৯৬ ভোটে এগিয়ে মমতা
ভবানীপুরে ১ হাজার ৯৯৬ ভোটে এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়।
-
বেলেঘাটায় পিছিয়ে কুণাল, বেহালা পশ্চিমে এগিয়ে রত্না
- বেলেঘাটায় কুণাল ঘোষ ৩০০ ভোটে পিছিয়ে
- বেহালা পশ্চিমে এগিয়ে তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়
- বেহালা পূর্বতে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস দাস
- প্রথম রাউন্ড শেষে বিনপুরে এগিয়ে বিজেপি। পিছিয়ে মন্ত্রী বিরবাহা হাঁসদা। ৯৭৪ ভোট পিছিয়ে।
-
পিছিয়ে শশী পাঁজা
শ্যামপুকুরে পিছিয়ে শশী পাঁজা। প্রথম রাউন্ডের ইভিএম গননার পর এগিয়ে বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী। এই মুহূর্তে লিড ২৮৪।
-
৬ হাজারের বেশি ভোটে এগিয়ে অগ্নিমিত্রা
- আসানসোল দক্ষিণে ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল
- বাগদায় ২ হাজারের বেশি ভোটে এগিয়ে সোমা ঠাকুর
- কসবায় এগিয়ে বিদায়ী মন্ত্রী জাভেদ খান
-
নন্দীগ্রামে ৩ হাজার ভোটে এগিয়ে শুভেন্দু
নন্দীগ্রামে ৩ হাজার ভোটে এগিয়ে শুভেন্দু অধিকারী। পিছিয়ে তৃণমূল প্রার্থী পবিত্র সরকার
-
রাসবিহারীতে এগিয়ে স্বপন দাশগুপ্ত
- রাসবিহারী কেন্দ্রে এগিয়ে বিজেপি প্রার্থী স্বপন দাশগুপ্ত।
- পিছিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিষ কুমার।
- বালিগঞ্জে এগিয়ে তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
-
পিছিয়ে গেলেন উদয়ন
- দিনহাটায় বিজেপি প্রার্থী উদয়ন গুহ পিছিয়ে গেলেন পোস্টাল ব্যালটে।
- দমদমে এগিয়ে তৃণমূল প্রার্থী ব্রাত্য বসু।
- যাদবপুরে পিছিয়ে সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন চৌধুরী।
-
কাটোয়ায় এগিয়ে তৃণমূল
- পোস্টাল ব্যালট গণনায় কাটোয়া কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় এগিয়ে আছেন।
- মঙ্গলকোট কেন্দ্রের তৃণমূল প্রার্থী অপূর্ব চৌধুরী এগিয়ে আছেন।
- কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শেখ শাহেনওয়াজ এগিয়ে আছেন।
-
এগিয়ে সুজিত, ব্রাত্য
- বিধাননগরে এগিয়ে সুজিত বসু
- রাসবিহারীতে পিছিয়ে দেবাশিস কুমার
- দমদমে এগিয়ে ব্রাত্য বসু
-
এগিয়ে হুমায়ূন কবীর
- নওদায় এগিয়ে হুমায়ূন কবীর
- রেজিনগরেও এগিয়ে হুমায়ূন
- হরিহরপাড়াতে এগিয়ে তৃণমূল
-
লালগোলায় এগিয়ে কংগ্রেস
- বহরমপুরে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী।
- লালগোলায় এগিয়ে কংগ্রেস।
- জঙ্গিপুর ৫৮ নং বিধানসভায় পোস্টাল ব্যালটে বিজেপি এগিয়ে।
- সুতি ৫৭ নং বিধানসভায় কংগ্রেস এগিয়ে
- সুতিতে এগিয়ে কংগ্রেস
-
কাজল শেখ এগিয়ে
- হাসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল শেখ এগিয়ে।
- শীতলকুচি ও মাথাভাঙ্গায় বিজেপি পোস্টালে এগিয়ে।
-
এগিয়ে অধীর রঞ্জন চৌধুরী
- বহরমপুরে এগিয়ে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী
- ভাঙড়ে পিছিয়ে আইএসএফ প্রার্থী নওশদ সিদ্দিকী
-
রাকেশ সিংয়ের সঙ্গে ঝামেলা
- সেন্ট থমাস বয়েস স্কুলের ভিতরে ঝামেলা।
- বিজেপি প্রার্থী রাকেশ সিং আর নির্দল প্রার্থী র সঙ্গে বাদানুবাদ। গণনা শুরু হয়নি এখনও।
-
জাঙ্গিপাড়ায় এগিয়ে বিজেপি
- পোস্টাল ব্যালটে চন্ডীতলা বিধানসভায় এগিয়ে বিজেপি।
- জাঙ্গিপাড়া বিধানসভায় এগিয়ে বিজেপি।
-
পানিহাটিতে এগিয়ে রত্না দেবনাথ
- পানিহাটিতে এগিয়ে বিজেপি প্রার্থী রত্না দেবনাথ।
- শিবপুরে এগিয়ে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ।
-
পোস্টাল ব্যালট গণনা বন্ধ শিলিগুড়িতে
- আপাতত পোস্টাল ব্যালট গোনা বন্ধ শিলিগুড়িতে।
- ট্রাঙ্ক খোলা ছিল এই অভিযোগে জটিলতা। তৃণমূল অভিযোগ তুলেছে।
- ৫টি ট্রাঙ্ক খোলা ছিল বলে অভিযোগ।
-
সামশেরগঞ্জে এগিয়ে তৃণমূল
- সামশেরগঞ্জে এগিয়ে তৃণমূল কংগ্রেস।
- নৈহাটিতে তৃণমূল প্রার্থী এগিয়ে।
- জগদ্দলে বিজেপি প্রার্থী এগিয়ে।
- নোয়াপাড়ায় এগিয়ে বিজেপি প্রার্থী অর্জুন সিং
-
হাওড়ায় এখনও গণনা শুরু হয়নি
- প্রায় সাড়ে আটটা বাজতে চললেও হাওড়ায় এখনও পোস্টাল ব্যালটে গণনা শুরু হয়নি।
- আরামবাগেও একই চিত্র। এখনও শুরু হয়নি গণনা।
-
মালতীপুরে এগিয়ে কংগ্রেস
- মালদহ কলেজে পাঁচটি বিধানসভা কেন্দ্রের গণনা শুরু হল। পোস্টাল ব্যালটে গণনা হচ্ছে এখন।
- ইংলিশ বাজারে এগিয়ে বিজেপি।
- মালদহ বিধানসভা এগিয়ে বিজেপি।
- মোথাবাড়িতে এগিয়ে তৃণমূল।
- চাঁচলে এগিয়ে তৃণমূল কংগ্রেস।
- মালতীপুরে এগিয়ে কংগ্রেস।
-
ভবানীপুর-নন্দীগ্রামে পোস্টাল ব্যালটে গণনা শুরু
- ভবানীপুরে পোস্টাল ব্যালটে গণনা শুরু হল।
- ২০ রাউন্ড গণনা হবে ভবানীপুরে ।
- হাইভোল্টেজ নন্দীগ্রামেও গণনা শুরু।
-
জলপাইগুড়িতে কোন আসনে এগিয়ে কোন দল?
- ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রে এগিয়ে বিজেপি
- রাজগঞ্জে হাড্ডাহাড্ডি লড়াই চলছে
- জলপাইগুড়িতে এগিয়ে বিজেপি
- ময়নাগুড়িতেও হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে
-
এগিয়ে অগ্নিমিত্রা
- আসানসোল দক্ষিণে এগিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।
- পুরুলিয়াতে বিজেপি প্রার্থী সুদীপ কুমার মুখোপাধ্য়ায় এগিয়ে।
- আলিপুরদুয়ারে ৫টি আসনেই এগিয়ে বিজেপি।
-
শুরুতেই গেরুয়া ঝড়
- উত্তরবঙ্গে এগিয়ে বিজেপি।
- পোস্টাল ব্যালট গণনা শুরু হতেই দুই দিনাজপুরে এগিয়ে বিজেপি। দক্ষিণ দিনাজপুরে ৪ আসনে এগিয়ে বিজেপি, দুই আসনে এগিয়ে তৃণমূল।
- উত্তর দিনাজপুরে ৪টি আসনে এগিয়ে বিজেপি।
- আলিপুরদুয়ারের ৫টি আসনেই এগিয়ে বিজেপি।
- জলপাইগুড়িতে ৭টির মধ্যে ৫টি আসনে এগিয়ে বিজেপি।
- দার্জিলিংয়ে ৫টি আসনেই এগিয়ে বিজেপি।
-
শুরু হল ভোট গণনা
- শুরু হল ভোট গণনা।
- পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরলম ও পুদুচেরীতে বিধানসভা নির্বাচন ছিল।
- আজ একসঙ্গে ৪ রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের ফলপ্রকাশ হবে।
- প্রথমে পোস্টাল ব্যালটে গণনা শুরু হয়েছে।
- সকাল সাড়ে আটটা থেকে ইভিএম গণনা শুরু হবে।
-
রানাঘাট কাউন্টিং সেন্টারে উত্তেজনা
- রানাঘাট কাউন্টিং সেন্টারে কর্মীরা সঠিক সময়ে উপস্থিত হয়েও আই কার্ড না পাওয়ার কারণে উত্তেজনা।
- কর্মীরা সঠিক সময়ে পৌঁছে গেলেও, তাদের আইকার্ড তৈপি না হওয়ায় ঢুকতে পারেননি।
-
কলকাতা পুলিশ ইউপি স্টাইলে থাকবে: রাকেশ সিং
- কলকাতা বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিং বললেন, “আমাদের সরকার আসার পর কলকাতা পুলিশ আসবে, একদম ইউপি স্টাইলে থাকবে।”
- তিনি আরও বলেন, ১৭০-১৮০ সিট পাবো। আমরা জিতছি। এক ভোটে হলেও আমি জিতব।
- ভিতরে সিকিউরিটি ব্যবস্থা খুব ভাল।
-
খোলা হচ্ছে স্ট্রং রুম
ব্যারাকপুর রাস্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের কাউন্টিং সেন্টারে স্ট্রং রুম খোলা হচ্ছে।
-
ঘুম উড়েছে শ্রেয়ার
- মানিকতলা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্রেয়া পাণ্ডে সকাল সকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে পৌঁছে যান।
- তিনি জানান, রবিবার সারা রাত ঘুম হয়নি তাঁর। তবে ফলাফলের টেনশন নয়, বরং জয়ের আনন্দেই ঘুম হয়নি তাঁর।
-
ব্য়ারাকপুরে স্লোগানের লড়াই
- ব্যারাকপুরের কাউন্টিং সেন্টারে এসে পৌঁছলেন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী।
- অন্যদিকে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীও উপস্থিত হন।
- দুই দলের কর্মীদের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তেজনা কাউন্টিং সেন্টারের বাইরে।
-
কী বলছেন রত্না দেবনাথ?
পানিহাটির বিজেপি প্রার্থী তিনি। ভোটের ফল প্রকাশের আগের রাতে রত্না দেবনাথ পোস্ট করে বলেন, আমার মেয়ের বিচার যতক্ষণ না পাবস এ লড়াই চলছে, লড়াই চলবে। শুধু তোমরা আমায় ভুল বুঝো না। তোমরা প্রথম দিন থেকে যে রকম আমার সঙ্গে ছিলে, সেরকম শেষদিন পর্যন্ত সঙ্গে থেকো।
-
গভীর রাতে পোস্ট মমতার
- ভোট গণনা শুরুর আগে গভীর রাতে কর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর পোস্টে আবারও উঠে এল লোডশেডিং তত্ত্ব।
- মমতা লেখেন, “সতর্ক থাকুন। পাহারা দিন। রাত জাগুন। অভিযোগ করুন।” জানা গিয়েছে, তৃণমূল নেত্রীর নির্দেশ মেনে রাত জেগেই পাহারা দিয়েছেন স্ট্রং রুমে।
- তৃণমূল নেত্রী জানিয়েছেন, তিনি নিজেও রাত জেগে পাহারা দিয়েছেন, সব দিকে নজর রেখেছেন।
-
সকাল থেকেই টানটান উত্তেজনা
- আর কিছুক্ষণ পরই ভোট গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালটে গণনা, তারপর ইভিএম খুলে ভোট গণনা শুরু হবে।
- ইতিমধ্যেই ভোরবেলা থেকে কাউন্টিং সেন্টারগুলিতে পৌঁছে গিয়েছেন কর্মীরা।
- নির্বাচনী এজেন্ট থেকে প্রার্থীরাও সকাল সকালই চলে এসেছেন।
-
Election Commission on Counting: ‘শান্তিপূর্ণ গণনা’ করতে কী কী ব্যবস্থা, জানালেন CEO
গণনা শুরু হওয়ার আগের সন্ধ্যায় একাধিক নির্দেশ দিলেন সিইও মনোজ আগরওয়াল। দিলেন একাধিক তথ্য। দেখে নিন একনজরে-
- ২৯৩টি কেন্দ্রের গণনা হবে সোমবার। জেলার হেড কোয়ার্টার ৪২টি, সাবডিভিশনে ৩৫টি, গণনা কেন্দ্র ৭৭ টি, সিঙ্গল কাউন্টিং হল ১২৯টি, ডাবল কাউন্টিং হল ১৬৩টি।
- মোট পর্যবেক্ষকের সংখ্যা ৫৩৩। প্রতি হলে একজন করে কাউন্টিং সুপারভাইজার থাকবেন।
- ত্রিস্তরীয় নিরাপত্তা থাকবে গণনাকেন্দ্রে। থাকবে রাজ্য পুলিশ, সশস্ত্র পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী।
- শান্তিপূর্ণ নির্বাচনের মতো শান্তিপূর্ণ গণনাও হবে বলে আশ্বস্ত করেছেন মনোজ আগরওয়াল।
- ECI NET অ্যাপ থেকে জানা যাবে ফলাফল।
- সিইও বলেন, বিজয় মিছিল সোমবার না করে অন্য দিন করলে ভালো হবে। তবে DEO-রা রিপোর্ট দিলে সেটা স্পষ্ট হবে।
-
Bhabanipur-Mamata: নজরে ভবানীপুর, সন্ধ্যায় বৈঠকে মমতা
- আজ ভবানীপুরের কাউন্টিং এজেন্টদের সঙ্গে বৈঠকে বসবেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
-
গণনার দিন কাউন্টিং এজেন্ট এবং ভবানীপুরে দলের অন্যান্য নেতাদের কার কী ভূমিকা হবে, তা স্পষ্ট করে দিতে পারেন মুখ্যমন্ত্রী।
-
শনিবারই রাজ্যের সব কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেছেন মমতা ও অভিষেক।
-
Strong Room Controversy: বন্ধ ক্যামেরা, ঢুকে পড়ল গাড়ি
- কলকাতা: সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলে কার গাড়ি ঢুকল, এই প্রশ্ন তুলে বিতর্ক তৈরি হল রবিবার সকালে।
- ঠিক সাড়ে ১১টার কাছাকাছি সময়ে একটি টাটা সুমো লর্ড সিনহা রোডের ভিতরে ঢোকে।
- অভিযোগ, গাড়ির পিছনে এক্স আর্মি লেখা ছিল। আর ড্যাশবোর্ডে ছিল বিজেপির প্রতীক। আর তা নিয়েই গোলমালের সূত্রপাত।
- বর্ধমান: রবিবার আউশগ্রাম বিধানসভার স্ট্রং রুমে থাকা সিসি ক্যামেরা প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিট বন্ধ ছিল বলে অভিযোগ উঠেছে। যদিও নির্দিষ্টভাবে সকাল ৯টা ২৪ মিনিট থেকে ১০ টা ৩৭ মিনিট পর্যন্ত ক্যামেরা বন্ধ থাকার কথাও দাবি করেছেন দলীয় নেতারা।
-
Security for Counting: গণনাকেন্দ্র যে দুর্ভেদ্য দূর্গ! কী কী ব্যবস্থা নেওয়া হল
রাত পোহালেই গণনা। তার আগে তুঙ্গে রাজনীতির পারদ। রাজ্য জুড়ে গণনা কেন্দ্রগুলিতে চলছে শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর কেন্দ্রীয় বাহিনী। শান্তিপূর্ণ গণনা নিশ্চিত করতে কড়া নির্বাচন কমিশনও।
- প্রথমে ঠিক হয়েছিল গোটা রাজ্যে ৮৭টি গণনা কেন্দ্রে হবে কাউন্টিং। কিন্তু সম্প্রতি সেই সংখ্যা কমে হয়েছে ৭৭।
- ভবানীপুরে শাখাওয়াত মেমোরিয়ালেও কড়া নিরাপত্তার ঘেরাটোপ। নিরাপত্তা নিশ্চিত করতে গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা জারি করা হয়েছে। ফলে সেখানে যে কোনও ধরনের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ।
- চুঁচুড়া এইচআইটি কলেজে স্ট্রংরুম ও গণনা কেন্দ্রের সামনেও কড়া নিরাপত্তা। স্ট্রং রুমের সামনে আধা সামরিক বাহিনী, দ্বিতীয় স্তরেও বাহিনী মোতায়েন রয়েছে। গণনা কেন্দ্রের চৌহদ্দির মধ্যে রয়েছে রাজ্য পুলিশ।
- চন্দননগর পুলিশের পক্ষ থেকে মেটাল ডিটেক্টর দিয়ে গণনা কেন্দ্রে চলছে তল্লাশি। রাজনৈতিক দলের প্রতিনিধি প্রার্থীরা এসে খাতায় সই করে স্ট্রং রুমের নিরাপত্তা দেখে যাচ্ছেন।
Published On - May 03,2026 3:01 PM
