AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Afghanistan: আফগানিস্তানে স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৬ পড়ুয়া, আহত ৯৭

শনিবার কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের কাছে ঘটনাটি ঘটেছে। স্থানীয় প্রশাসনের প্রাথমিক অনুমান, একটি খনি সংস্থার বিস্ফোরক মজুত রাখার জায়গা থেকে বিস্ফোরণের সূত্রপাত। তবে কী কারণে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

Afghanistan: আফগানিস্তানে স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৬ পড়ুয়া, আহত ৯৭
ভয়াবহ বিস্ফোরণImage Credit: ANI
| Updated on: Nov 28, 2026 | 8:58 PM
Share

নয়া দিল্লি: আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণ। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ১১০ জন। মৃত ও আহতদের অধিকাংশই শিশু বলে খবর।

শনিবার কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের কাছে ঘটনাটি ঘটেছে। স্থানীয় প্রশাসনের প্রাথমিক অনুমান, একটি খনি সংস্থার বিস্ফোরক মজুত রাখার জায়গা থেকে বিস্ফোরণ ঘটেছে। তবে এই বিস্ফোরণের পিছনে আসল কারণ কী? তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসন।

কুনার প্রদেশের সংস্কৃতি ও তথ্য বিভাগের আধিকারিক সামি উল হক বায়ান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে বিস্ফোরক মজুত রাখার জায়গায় গাফিলতির সম্ভাবনা উঠে এসেছে। যদিও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্ফোরণের প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।

বিস্ফোরণের অভিঘাতে স্কুলের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত শিশুদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের একটি ছবি সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, বহু শিশু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তাদের কারও মাথায় ব্যান্ডেজ রয়েছে, কারও হাতে বা পায়ে। আবার একাধিক আহত শিশুকে একই বিছানায় রেখে চিকিৎসা করাতে হচ্ছে।

বস্তুত, আফগানিস্তানে খনিজ সম্পদ উত্তোলনের কাজ বহু জায়গায় চলছে। তবে খনি সংস্থাগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। এই বিস্ফোরণের পর ফের সেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ল। ঘটনার তদন্ত চলছে, আরও তথ্য সামনে আসার অপেক্ষায় প্রশাসন।

Follow Us