AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: SSKM-এ মমতা, হঠাৎ কেন হাসপাতালে মুখ্যমন্ত্রী?

SSKM: গত জুন মাসে উত্তরবঙ্গ সফরে গিয়ে পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে মুখ্যমন্ত্রীর চপার সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয়েছিল। সেই সময়ই পায়ে চোট পান তিনি। কলকাতায় ফিরে এসএসকেএমে চিকিৎসার জন্য যান।

| Edited By: | Updated on: Dec 29, 2023 | 4:47 PM
Share

কলকাতা: এসএসকেএম হাসপাতালে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের সময় জুন মাসে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী। এরপর থেকে একাধিকবার এসএসকেএমে এসেছেন তিনি। শুক্রবার আবারও সেখানে এলেন। এদিন গাড়ি থেকে নেমে মমতা বলেন, “সব ঠিক আছে। একটু চেক আপ করতে এসেছি। সময় পাই না। তাই এলাম। পরীক্ষানিরীক্ষা করব।” এরপরই হাসপাতালের ভিতরে ঢুকে যান তিনি।

গত জুন মাসে উত্তরবঙ্গ সফরে গিয়ে পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক দুর্যোগের কারণে মুখ্যমন্ত্রীর চপার সেবকে বায়ুসেনার এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয়েছিল। সেই সময়ই পায়ে চোট পান তিনি। কলকাতায় ফিরে এসএসকেএমে চিকিৎসার জন্য যান।

কপ্টার দুর্বিপাকে সেই চোটের পর বেশ কিছুদিন ঘরেও বিশ্রামে থাকতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। বিশেষজ্ঞ চিকিৎসক দলের নিয়মিত নজরে থেকেছেন দীর্ঘ সময়। পায়ে অস্ত্রোপচার করতে হয়েছে তাঁর। তারপরও হাঁটুতে বেশ কিছু সমস্যা হয়েছিল। তবে মমতা-অনুগামীরা বলেন, তাঁর মনের জোর অত্যন্ত। সেই জোরেই তিনি সমস্ত প্রতিবন্ধকতা কাটিয়ে পথে নামেন। কিছুদিন আগেই পাহাড়ে গিয়েছিলেন। সেখানেও একাধিক কর্মসূচিতে যোগ দেন তিনি। দিল্লিতেও গিয়েছিলেন।

এসবের মধ্যেই এসএসকেএম সূত্রে শোনা যাচ্ছিল, মুখ্যমন্ত্রীর কাঁধে কোনও সমস্যা হচ্ছে। ডান কাঁধে জয়েন্টে ফোলা ভাব আছে। তা নিয়ে এসএসকেএমে আসতে পারেন তিনি। যদিও এদিন মমতা জানিয়ে দেন, তিনি ঠিক আছেন। চেকআপ করাতে এসেছেন।