CM Mamata Banerjee: ভবানীপুরে কর্মিসভা মমতার, দেবেন কোন বার্তা? থাকছেন কে কে?

| Edited By: জয়দীপ দাস

Mar 22, 2026 | 1:25 PM

Bhawanipur: ভবানীপুরেই বড়সড় কর্মিসভা মমতার। থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। অহীন্দ্র মঞ্চে কর্মিসভায় থাকবেন ফিরহাদ হাকিম-সহ আরও একাধিক কাউন্সিলর। সেখান থেকে মমতা কী বার্তা দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের। অন্যদিকে ভাবনীপুরে জোরদার প্রচার করছেন শুভেন্দুও। ইদের সকালেই আবার পুজো দিয়েছেন কালীঘাটে।

কলকাতা: এবারের ভোটে যে নন্দীগ্রামের পাশাপাশি অন্যতম হটস্পট ভবানীপুর তা বলার অপেক্ষা রাখে না। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়ের বিরুদ্ধে লড়ছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা নিয়েই জোর চর্চা বঙ্গ রাজনীতির আঙিনায়। এবার এই ভবানীপুরেই বড়সড় কর্মিসভা মমতার। থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। অহীন্দ্র মঞ্চে কর্মিসভায় থাকবেন ফিরহাদ হাকিম-সহ আরও একাধিক কাউন্সিলর। সেখান থেকে মমতা কী বার্তা দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের। অন্যদিকে ভাবনীপুরে জোরদার প্রচার করছেন শুভেন্দুও। ইদের সকালেই আবার পুজো দিয়েছেন কালীঘাটে। 

Follow Us