
কলকাতা: রেললাইনের রক্ষণাবেক্ষণের কাজের জেরে হাওড়া ডিভিশনে (Howrah Division) একাধিক ট্রেন বাতিল। বেশ কিছু ট্রেনের সময়ও পরিবর্তন করা হয়েছে। রেললাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণের কাজের জন্য আগামী ১ নভেম্বর, রবিবার হাওড়া ডিভিশনের বিভিন্ন শাখায় দিনের বেলায় ট্রাফিক ও পাওয়ার ব্লক রাখা হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। এর ফলে ওই দিন একাধিক লোকাল ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। পাশাপাশি, কয়েকটি এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে।
হাওড়া থেকে: ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫১, ৩৭২৫৩, ৩৭৩৬১, ৩৭৩৭৭, ৩৭৬১১, ৩৭৬৫১, ৩৭৬৫৫, ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩৫, ৩৬০৩৩, ৩৬০৩৫, ৩৬৮২১, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬২৭ এবং ৩৭৯১৭ নম্বর ট্রেন।
ব্যান্ডেল থেকে: ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪২, ৩৭২৪৬, ৩৭২৪৮, ৩৭২৫০ এবং ৩৭৭৪৯।
আরামবাগ : ৩৭৩৬২
গোঘাট: ৩৭৩৭৬
পাণ্ডুয়া: ৩৭৬১৪
মেমারি: ৩৭৬৫২ ও ৩৭৬৫৬
কাটোয়া: ৩৭৭৪৮, ৩৭৯২০, ৫৩০০৯ ও ৬৩০০৭
আজিমগঞ্জ: ৫৩০১২
বর্ধমান: ৩৭৮৩২, ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৬৮২৪, ৩৬৮২৬, ৩৬৮৩২, ৩৬৮৩৪ ও ৬৩৫৮৩
চণ্ডীতলা: ৩৬০৩৪ ও ৩৬০৩৬
রামপুরহাট: ৬৩০০৮ ও ৬৩৫৮৪
শিয়ালদহ: ৬৩১৪১
হাওড়া–ব্যান্ডেল: ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৪৯, ৩৭২৫১, ৩৭২৫৩
হাওড়া–গোঘাট: ৩৭৩৭৭
হাওড়া–পাণ্ডুয়া: ৩৭৬১১
হাওড়া–মেমারি: ৩৭৬৫১, ৩৭৬৫৫
হাওড়া–বর্ধমান (মেইন লাইন): ৩৭৮২৭, ৩৭৮২৯, ৩৭৮৩৫
হাওড়া–বর্ধমান (কর্ড লাইন): ৩৬৮২১, ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৭
হাওড়া–চন্দনপুর: ৩৬০৩৩, ৩৬০৩৫
হাওড়া–কাটোয়া: ৩৭৯১৭
২ নভেম্বর, সোমবার যে সব ট্রেন বাতিল:
গোড্ডা থেকে: ৬৩১৪২ নম্বর ট্রেনটি বাতিল থাকবে।
যে সব এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হচ্ছে:
রক্ষণাবেক্ষণের কাজের জন্য ৪টি এক্সপ্রেস ট্রেনের ছাড়ার সময় পিছিয়ে দেওয়া হয়েছে:
১৩০১৫ হাওড়া–জামালপুর কবিগুরু এক্সপ্রেস: সকাল ১০:৫৫ মিনিটের পরিবর্তে দুপুর ১২:৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে (২ ঘণ্টা দেরিতে)।
১২৩৪৭ হাওড়া–রামপুরহাট শহিদ এক্সপ্রেস: দুপুর ১২:১৫ মিনিটের পরিবর্তে দুপুর ১:৩০ মিনিটে ছাড়বে (১ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে)।
১৩০৩১ হাওড়া–জয়নগর এক্সপ্রেস: সকাল ১১:২৫ মিনিটের পরিবর্তে দুপুর ১২:২৫ মিনিটে ছাড়বে (১ ঘণ্টা দেরিতে)।
১২৩৪৮ রামপুরহাট–হাওড়া শহিদ এক্সপ্রেস: বিকেল ৪:৪০ মিনিটের পরিবর্তে বিকেল ৫:৪০ মিনিটে রামপুরহাট থেকে ছাড়বে (১ ঘণ্টা দেরিতে)।