AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মার্জিন ছিল ৪০০, নাম বাদ পড়ল ১৯০০০, লাভ তৃণমূলের না বিজেপির? এই কেন্দ্রগুলোর অঙ্ক কী বলছে

২০২১-এর বিধানসভা নির্বাচনে যেখানে যত ভোটের মার্জিন ছিল, তার সঙ্গে এসআইআর-এর বাদ যাওয়ার নামের একটা অনুপাত তৈরি করেই বিশ্লেষকরা বোঝার চেষ্টা করছেন এসআইআরে কে লাভবান হল। বিশেষ করে যে কেন্দ্রগুলিতে জয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে ব্যবধান খুব কম ছিল, সেখানে অঙ্কটা সহজেই বোঝা যাবে।

মার্জিন ছিল ৪০০, নাম বাদ পড়ল ১৯০০০, লাভ তৃণমূলের না বিজেপির? এই কেন্দ্রগুলোর অঙ্ক কী বলছে
| Updated on: Mar 01, 2026 | 4:29 PM
Share

কলকাতা: এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে একদিকে যেমন সাধারণ মানুষের একাংশের মধ্যে উদ্বেগ তৈরি হয়, সেই সঙ্গে রাজনৈতিক দলগুলিরও অঙ্ক কষা শুরু হয়ে যায়। কোথায় কত ভোটের ব্যবধান ছিল, তার প্রেক্ষিতে লাভ-ক্ষতির হিসেব কষতে শুরু করে দিয়েছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর এবার চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার পর সেই হিসেব আরও স্পষ্ট হচ্ছে।

২০২১-এর বিধানসভা নির্বাচনে যেখানে যত ভোটের মার্জিন ছিল, তার সঙ্গে এসআইআর-এর বাদ যাওয়ার নামের একটা অনুপাত তৈরি করেই বিশ্লেষকরা বোঝার চেষ্টা করছেন এসআইআরে কে লাভবান হল। বিশেষ করে যে কেন্দ্রগুলিতে জয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে ব্যবধান খুব কম ছিল, সেখানে অঙ্কটা সহজেই বোঝা যাবে।

ধরা যাক, পুরুলিয়ার বলরামপুর। সেখানে মাত্র ৪২৩টি ভোট বেশি পেয়ে জয়ী হয়েছিল বিজেপি। সেখানে এসআইআরে বাদ পড়েছে ১৯,৫৩০ জনের নাম। প্রশ্ন হল, এত বেশি সংখ্যক ভোটার বাদ পড়লে, ওই কেন্দ্রে কার লাভ হবে?

রাজনৈতিক বিশ্লেষকরা অঙ্ক কষে বলছেন, যাঁরা সরকারে থাকেন, তাঁরা যে কোনও রাজ্যে বেশি সুবিধা পান। এ ক্ষেত্রে কোনও একটি কেন্দ্রে যে দল জয়ী, তারাই সুবিধা পান, আবার ভোটারের সংখ্যা বাদ গেলে নেতিবাচক প্রভাবও পড়বে তাদের উপরেই। অঙ্কের হিসেবে দেখাতে গেলে যে জিতেছে তারই সবথেকে বেশি ক্ষতি হবে। অর্থাৎ যে সব কেন্দ্রে তৃণমূল জয়ী হয়েছিল, সেখানে তৃণমূলেরই ক্ষতি হবে।

কান ঘেঁষে জিতে যাওয়া কেন্দ্রগুলির তালিকা, একনজরে

বলরামপুর- ৪২৩ ভোটের ব্যবধানে জেতে বিজেপি। এসআইআরে বাদ পড়েছে ১৯,৫৩০ জনের নাম।

দাঁতন- ৬২৩ ভোটের ব্যবধানে জেতে তৃণমূল। এসআইআরে বাদ পড়েছে ৯,৯৮৩ জনের নাম।

কুলটি- ৬৮৯ ভোটের ব্যবধানে জেতে বিজেপি। এসআইআরে বাদ পড়েছে ১৬,৭২৩ জনের নাম।

তমলুক- ৭৯৩ ভোটের ব্যবধানে জেতে তৃণমূল। এসআইআরে বাদ পড়েছে ৮,২০৯ জনের নাম।

জলপাইগুড়ি- ৯৪১ ভোটের ব্যবধানে জেতে তৃণমূল। এসআইআরে বাদ পড়েছে ১৮,৩৮৬ জনের নাম।

ঘাটাল- ৯৬৬ ভোটের ব্যবধানে জেতে বিজেপি। এসআইআরে বাদ পড়েছে ১২,২৬৪ জনের নাম।