Dilip Ghosh: ‘উনি কি করে বিজেপিতে এলেন? উনি যদি আসতে পারেন, তাহলে অন্যরাও আসতে পারেন’, কৌস্তভের আত্মহত্যার হুঁশিয়ারি নিয়ে মন্তব্য দিলীপের

Dilip Ghosh on Kaustav Bagchi: কৌস্তভের আত্মহত্যার হুঁশিয়ারি নিয়ে নাম না করে আক্রমণ করেছেন মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি বলেন, "কে আসবে না আসবে সেটা পার্টির যাঁরা অথরিটি রয়েছে, তাঁরা দেখবে। সবার চিন্তা করার তো দরকার নেই। ওঁর মতো বলেছেন। উনি কি করে বিজেপিতে এলেন? আর কী বলেছেন বিধায়ক দিলীপ?

Dilip Ghosh: উনি কি করে বিজেপিতে এলেন? উনি যদি আসতে পারেন, তাহলে অন্যরাও আসতে পারেন, কৌস্তভের আত্মহত্যার হুঁশিয়ারি নিয়ে মন্তব্য দিলীপের
কৌস্তভকে নিয়ে দিলীপImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Oct 27, 2026 | 2:32 PM

কলকাতা: আত্মহত্যা করার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি বিধায়ক কৌস্তভ বাগচী (Kaustav Bagchi)। দুই তৃণমূল নেতার নাম উল্লেখ করে বলেছেন,তাঁদের যদি বিজেপিতে নেওয়া হয় তাহলে রাজ্য দফতরের সামনে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যা করবেন বলে হুমকি দিয়েছেন। এবার এই ঘটনায় মুখ খুললেন বিধায়ক তথা মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তাঁর কথায়, কৌস্তভ যদি বিজেপিতে আসতে পারেন, তাহলে সবাই আসতে পারেন। এটা দলের সিদ্ধান্ত হবে।

কী বলেছিলেন কৌস্তভ?

কেন বিধায়কের মুখে আত্মহত্যার কথা? কৌস্তভ বলেন, “উত্তম দাস ও প্রশান্ত চৌধুরীকে আমাদের দলের লোকের সঙ্গে দেখে ব্যারাকপুরের মানুষ প্রতিক্রিয়া দিচ্ছেন। এটা ভালো ছবি হচ্ছে না। জনমানসে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আমি দলের কাছে হাতজোড় করে নিবেদন করব এই মানুষগুলোকে যেন না ভাবে যোগদান করানোর ক্ষেত্রে।” এখানে উল্লেখ্য, গোটা রাজ্যেই দেখা গিয়েছে পালাবদলের পর থেকে জায়গায়-জায়গায় তৃণমূল থেকে বিজেপিতে যোগদান হয়েছে। বাদ যায়নি ব্যারাকপুরও। এবার সেই যোগদান নিয়েই মুখ খোলেন কৌস্তভ।

দিলীপ ঘোষ কী বললেন?

কৌস্তভের হুঁশিয়ারি নিয়ে নাম না করে দিলীপ ঘোষ বলেন, “কে আসবে না আসবে সেটা পার্টির যাঁরা অথরিটি রয়েছে, তাঁরা দেখবে। সবার চিন্তা করার তো দরকার নেই। ওঁর মতো বলেছেন। উনি কি করে বিজেপিতে এলেন? উনি যদি আসতে পারেন, তাহলে অন্যরাও আসতে পারেন। পার্টির ইমেজ পার্টির আদর্শবাদের সঙ্গে মিলছে কি না এটা দেখতে হবে।”

উল্লেখ্য, ২০২৪ সালে লোকসভা ভোটের ঠিক আগে কংগ্রেস ছেড়েছিলেন কৌস্তভ। দল ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিজেপিতে যোগ দেন তিনি। সেইসময় কৌস্তব বলেছিলেন, ইন্ডি জোটে কংগ্রেস তৃণমূলের হাত ধরার বিষয়টি ভালভাবে দেখছেন না তিনি। এরপরই কংগ্রেস ছাড়ার ঘোষণা করেন। তারপর বিজেপিকে যোগ দিয়েই বলেছিলেন, “আমার মনে হচ্ছে দিনের পর দিন কংগ্রেস যেভাবে তৃণমূল নিয়ে নরম মনোভাব দেখাচ্ছে,সেখানে আত্ম মর্যাদা নিয়ে সেই দলে থাকা যায় না।”

Loading...
Unable to load recommendations.
Follow Us