AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aftab Ansari: রাউটার, ওটিজি অ্যাডাপ্টার, কার্ড রিডার কী নেই আফতাব আনসারির সেলে! প্রেসিডেন্সি জেলে বড় অভিযোগ

Presidency Jail: প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্য়োপাধ্যায় বলেন, "জেল কর্তৃপক্ষের জন্য এটা লজ্জাজনক। সেল প্রত্যেকদিন চেক করা উচিৎ। কোথা থেকে এগুলো পেলেন বন্দি? এসব টেরর ফান্ড থেকে আসা টাকা।"

Aftab Ansari: রাউটার, ওটিজি অ্যাডাপ্টার, কার্ড রিডার কী নেই আফতাব আনসারির সেলে! প্রেসিডেন্সি জেলে বড় অভিযোগ
আফতাব আনসারির সেলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 29, 2026 | 12:02 PM
Share

কলকাতা: প্রেসিডেন্সি জেলের (Presidency Jail) অন্দরে উদ্ধার একাধিক ইলেকট্রনিক ডিভাইস। গত সোমবার প্রেসিডেন্সি জেলের মধ্যে থেকে উদ্ধার করা হয়েছে সে সব ডিভাইস। কুখ্যাত জঙ্গি আফতাব আনসারির (Aftab Ansari) সেল থেকে স্মার্টফোন সহ একাধিক ডিভাইস উদ্ধার করা হয়েছে। পরে হেস্টিংস থানায় অভিযোগ দায়ের হয়েছে।

আফতাব আনসারির সেলে কী কী মিলল

আফতাব আনসারির কাছ থেকে দুটো স্মার্ট মোবাইল, একটি আইফোন উদ্ধার হয়েছে। এছাড়াও মিলেছে রাউটার, পেন ড্রাইভ, ওটিজি অ্যাডাপ্টার, কার্ড রিডার। পাওয়া গিয়েছে টাকাও। কোথা থেকে এসব এল, তা জানতে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করছে পুলিশ। জেলে বসে কোন ষড়যন্ত্র চালানো হচ্ছিল, কার সঙ্গে দেখা করতেন আফতাব আনসারি, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এই চেইন দীর্ঘদিন ধরে চলছে: বিধায়ক

বিজেপি বিধায়ক তথা প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের দাবি, দীর্ঘদিন ধরেই এই চেইন চলছে। তিনি বলেন, “জেলে বসে ফোনে কথা বলা হয়। শুধু ডিভাইস নয়, মদ, বিড়ি, গাঁজাও সাপ্লাই দেওয়া হয়। আরও অনেক কিছু চলে। এমনকী জেলে থাকা মহিলারা প্রেগন্যান্ট হয়ে পড়েন। দীর্ঘদিন ধরে চলে আসছে এই নেটওয়ার্ক।” বিধায়ক জানান, আগেও এই অভিযোগ সামনে এনেছেন তিনি, কিন্তু কোনও লাভ হয়নি। তবে, এবার স্ট্যান্ডিং কমিটি তৈরি হয়েছে, সেখানে এই অভিযোগ তুলে ধরেছেন তিনি।

প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্য়োপাধ্যায় বলেন, “জেল কর্তৃপক্ষের জন্য এটা লজ্জাজনক। সেল প্রত্যেকদিন চেক করা উচিৎ। কোথা থেকে এগুলো পেলেন বন্দি? এসব টেরর ফান্ড থেকে আসা টাকা।”

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা