AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GTA দুর্নীতিতে টাকার খেলা, সেই টাকা খেটেছে বাংলাতেই এই বেআইনি বাজারে! চাঞ্চল্যকর অভিযোগ

GTA Scam: এই জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা কোথায় কোথায় ঘুরেছে, সেই বিষয়েও চিঠিতে উল্লেখ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি। তাঁর দাবি, জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে যে বিশাল অঙ্কের টাকা উঠেছিল, সেই টাকা উত্তরবঙ্গেই ঘুরেছে। উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেআইনি জুয়া, লটারি ও সাট্টা বাজারের র‌্যাকেট চালানোর জন্য এই দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।

GTA দুর্নীতিতে টাকার খেলা, সেই টাকা খেটেছে বাংলাতেই এই বেআইনি বাজারে! চাঞ্চল্যকর অভিযোগ
প্রতীকী ছবিImage Credit: Pixabay
| Edited By: | Updated on: Feb 01, 2024 | 4:41 PM
Share

কলকাতা: পাহাড়েও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠে আসছে। জিটিএ অন্তর্ভুক্ত এলাকায় ৩১৩ জন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ঢালাও দুর্নীতি ও টাকার খেলা চলছে বলে অভিযোগ। সম্প্রতি এই নিয়ে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে ও তদন্তকারী সংস্থার কাছে একটি চিঠি জমা পড়েছে। আর সেই চিঠি পাঠিয়েছেন এক সরকারি আধিকারিকই। নিরাপত্তার স্বার্থে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তির চিঠিতে উঠে এসেছে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ।

চিঠিতে তৃণমূলের ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য থেকে শুরু করে একগুচ্ছ নাম উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি এই জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকা কোথায় কোথায় ঘুরেছে, সেই বিষয়েও চিঠিতে উল্লেখ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি। তাঁর দাবি, জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে যে বিশাল অঙ্কের টাকা উঠেছিল, সেই টাকা উত্তরবঙ্গেই ঘুরেছে। উত্তরবঙ্গ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বেআইনি জুয়া, লটারি ও সাট্টা বাজারের র‌্যাকেট চালানোর জন্য এই দুর্নীতির টাকা ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ।

নিজের দাবির স্বপক্ষে দু’টি মোবাইল নম্বরের কথাও চিঠিতে উল্লেখ করেছেন ওই ব্যক্তি। তাঁর দাবি, ওই নম্বরগুলির হোয়াটসঅ্যাপ চ্যাট, ইউপিআই পেমেন্ট ডিটেলের স্টেটমেন্ট যাচাই করলেই বেরিয়ে আসবে তথ্য।

প্রসঙ্গত, তিন পাতার ওই চিঠিতে তৃণমূল ছাত্র পরিষদের নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য, যাদবপুরের ছাত্র নেত্রী রাজন্যার স্বামী প্রান্তিক চক্রবর্তী থেকে শুরু করে হাবরার ‘বালু-ঘনিষ্ঠ’ কাউন্সিলর বুবাই বোসের নাম উঠে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই সরকারি আধিকারিক চিঠিতে এও অভিযোগ করেছেন, জিটিএ-র এই দুর্নীতি পুরোটাই পার্থ চট্টোপাধ্য়ায় ও বিনয় তামাংয়ের মস্তিষ্কপ্রসূত।

Follow Us