Rejinagar Bypoll Voting Data: রেজিনগরে উপনির্বাচন নিয়ে ‘ভুল’ তথ্য প্রচার অভিষেকের, সবটা সামনে আনলেন মুর্শিদাবাদের DEO

Rejinagar Booth Voting Data Clarification: শুক্রবার সকাল আটটা থেকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচনের ভোটগণনা শুরু হয়। কয়েকঘণ্টা পর রেজিনগরের ১০৯ নম্বর বুথের ভোটগণনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। একটি সংবাদমাধ্যমের খবরের ওই স্ক্রিনশট শেয়ার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Rejinagar Bypoll Voting Data: রেজিনগরে উপনির্বাচন নিয়ে ভুল তথ্য প্রচার অভিষেকের, সবটা সামনে আনলেন মুর্শিদাবাদের DEO
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টের জবাব দিলেন মুর্শিদাবাদের ডিইও Image Credit source: Social Media

| Edited By: সঞ্জয় পাইকার

Oct 09, 2026 | 7:42 PM

কলকাতা: রেজিনগরে উপনির্বাচনের ভোটগণনা নিয়ে ভুল তথ্য পোস্ট করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসল তথ্য তুলে ধরে জানিয়ে দিলেন মুর্শিদাবাদের জেলাশাসক তথা ডিইও। রেজিনগরের ওই বুথে মোট কত ভোটার এবং কত ভোট পড়েছে, ডিইও তা স্পষ্ট করলেন। পরে রেজিনগরের ওই বুথের ভোটার সংখ্যার পরিপ্রেক্ষিতে ভুল তথ্য ছড়ানো নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।

শুক্রবার সকাল আটটা থেকে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগরে উপনির্বাচনের ভোটগণনা শুরু হয়। কয়েকঘণ্টা পর রেজিনগরের ১০৯ নম্বর বুথের ভোটগণনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। একটি সংবাদমাধ্যমের খবরের ওই স্ক্রিনশট শেয়ার করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখানে দাবি করা হয়, রেজিনগরের ১০৯ নম্বর বুথে মোট ভোট পড়েছে ৭৭২টি। আর বিজেপির প্রার্থী পেয়েছেন ৯০৯টি ভোট। আর হুমায়ুন কবীরের দলের প্রার্থী পেয়েছেন ১টি ভোট। ওই স্ক্রিনশট শেয়ার করে নির্বাচন কমিশনকে নিশানাও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কী জানালেন মুর্শিদাবাদের ডিইও?

অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভুল তথ্য শেয়ার করেছেন, তা স্পষ্ট করে দেন মুর্শিদাবাদের ডিইও। সোশ্যাল মিডিয়ায় অভিষেকের বক্তব্য খণ্ডন করে ডিইও জানান, রেজিনগরের ১০৯ নম্বর বুথে মোট ভোটার ১১০৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৫৭৫। আর মহিলা ভোটার ৫৩৪। রেজিনগরের উপনির্বাচনে এই বুথে মোট ভোট পড়েছে ৯৭২টি। ডায়মন্ড হারবারের সাংসদ যে ভুল তথ্য ছড়াচ্ছেন, তা স্পষ্ট করে দিলেন মুর্শিদাবাদের ডিইও।

সরব হলেন মুখ্যমন্ত্রীও-

রেজিনগরের ওই বুথে ভোট সংখ্যা নিয়ে ভুল তথ্য ছড়ানো ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, যে সংবাদমাধ্যম এই তথ্য ছড়িয়েছিল, তারা ক্ষমা চেয়েছে। ভুল তথ্য না ছড়ানোর অনুরোধ জানান তিনি।

Loading...
Unable to load recommendations.
Follow Us