Shamik Bhattacharya on NCPI: বিজেপির প্রচারে NCPI নামবে শুনেই শমীক বললেন, ‘ওই দলটা আমার সিলেবাসে নেই’

NCPI: বাংলার ভোট মিটে যাওয়ার পর তোড়জোড় করে ২০ জন সাংসদ এনসিপিআই নামে স্বল্পপরিচিত বা অপরিচিত দলে যোগ দিলেও জট কাটেনি এখনও। আজও সংসদে ২০ জন সাংসদের পরিচয় এআইটিসি (অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস)-এর সদস্য হিসেবে।

Shamik Bhattacharya on NCPI: বিজেপির প্রচারে NCPI নামবে শুনেই শমীক বললেন, ওই দলটা আমার সিলেবাসে নেই
শমীক ভট্টাচার্যImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 24, 2026 | 12:40 AM

কলকাতা: এনসিপিআই (NCPI) নিয়ে জটিলতার শেষ নেই! সুপ্রিম কোর্ট থেকে লোকসভা, সব জায়গাতেই চর্চায় এনসিপিআই। এনডিএ-র দ্বিতীয় বৃহত্তম শরিক হিসেবে যেখানে যেখানে বিজেপি (BJP) প্রার্থী দেবে, সেখানেই এই এনসিপিআই প্রচারে নামবে বলে জানিয়েছেন দলের সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়। সংবাদমাধ্যমে সরাসরি এ কথা বলেছেন তিনি। কিন্তু বিজেপির রাজ্য সভাপতি কার্যত এনসিপিআই-এর সঙ্গে কোনও রকম সম্পর্কের কথা মানতেই নারাজ।

কী বলছে এনসিপিআই?

নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন আসন্ন। এই আবহেই প্রচারে নামার কথা বলছে এনসিপিআই। শুভেন্দু অধিকারীকেই নেতা হিসেবে মেনে নিয়েই বিজেপির কর্মসূচিতে যোগ দেওয়ার কথা বলছেন তিনি। কিন্তু শমীক ভট্টাচার্য স্পষ্ট বলে দিলেন, ওদের কেউ প্রচারে ডাকেনি।

কী বলছেন শমীক?

বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বললেন, “এনসিপিআইটা আমার সিলেবাসের মধ্যে নেই।” তবে যে প্রচারের কথা বলছে ওই দল? প্রশ্ন শুনে শমীক বলেন, “কেউ যদি প্রচার করতে যায় যাবে। এনডিএ-র শরিক হিসেবে যদি প্রচার করবে বলে করুক। তবে আমি যতদূর জানি কেউ প্রচারে ডাকেনি।”

বাংলার ভোট মিটে যাওয়ার পর তোড়জোড় করে ২০ জন সাংসদ এনসিপিআই নামে স্বল্পপরিচিত বা অপরিচিত দলে যোগ দিলেও জট কাটেনি এখনও। আজও সংসদে ২০ জন সাংসদের পরিচয় এআইটিসি (অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস)-এর সদস্য হিসেবে। কেন তাঁদের সদস্যপদ খারিজ করা হবে না, সেই যুক্তি দিতে সপ্তাহের পর সপ্তাহ সময় চেয়েই চলেছেন সাংসদরা। অন্যদিকে, সুপ্রিম কোর্ট বিষয়টায় নজরদারি চালাবে বলে উল্লেখ করেছে বুধবারই।

Loading...
Unable to load recommendations.
Follow Us