Sheikh Shahjahan: শাহজাহানের ‘কীর্তির জাহান’ ফাঁস করতে এবার ইডি অফিসে হাজির তিন ভাই

ED: আরতি মণ্ডলের ছেলে সঞ্জয় মণ্ডলের দাবি, তাঁর বাবারা তিন ভাই। সেই তিন ভাইয়ের মধ্যে দু' ভাইয়ের সঙ্গে মালিকানায় নাম আছে আরতি মণ্ডলেরও। ১ একর ১৫ শতক জায়গা। তাঁর দাবি পুরোটাই তাঁদের ছিল। সঞ্জয় বলেন, "ইডিকে কাগজপত্র সবই দিয়েছি। ওনারা বলেছেন কোর্টে যাবেন। জায়গা আমাদের প্রমাণ হলে আমরা তা পেয়ে যাব। আমরা তিন ভাই আজ এসেছিলাম।"

Sheikh Shahjahan: শাহজাহানের কীর্তির জাহান ফাঁস করতে এবার ইডি অফিসে হাজির তিন ভাই
শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ইডির দফতরে ভাইয়েরা। Image Credit source: TV9 Bangla

| Edited By: সায়নী জোয়ারদার

Apr 05, 2024 | 7:40 PM

কলকাতা: শেখ শাহজাহানের নামে মার্কেট রয়েছে সন্দেশখালিতে। রমরমা বাজার সেখানে। এবার সেই মার্কেটের জমির মালিকানার দাবি নিয়ে ইডি দফতরে হাজির হলেন তিন ভাই। শুক্রবার ইডির অফিসে হাজির হন সরবেরিয়ার রাম মণ্ডল, নিতাই মণ্ডল ও আরতি মণ্ডলের ছেলেরা। এই তিনজনের নামেই শাহজাহান মার্কেটের জমি ছিল বলে দাবি ছেলেদের।

আরতি মণ্ডলের ছেলে সঞ্জয় মণ্ডলের দাবি, তাঁর বাবারা তিন ভাই। সেই তিন ভাইয়ের মধ্যে দু’ ভাইয়ের সঙ্গে মালিকানায় নাম আছে আরতি মণ্ডলেরও। ১ একর ১৫ শতক জায়গা। তাঁর দাবি পুরোটাই তাঁদের ছিল। সঞ্জয় বলেন, “ইডিকে কাগজপত্র সবই দিয়েছি। ওনারা বলেছেন কোর্টে যাবেন। জায়গা আমাদের প্রমাণ হলে আমরা তা পেয়ে যাব। আমরা তিন ভাই আজ এসেছিলাম।”

অভিযোগ, ২০১৩ সালে রীতিমত প্রাণনাশের হুমকি দিয়ে জমি কেড়ে নিয়েছিলেন শাহজাহান। এদিন সঞ্জয়ের সঙ্গে এসেছিলেন নির্মলকুমার মণ্ডল ও সঞ্জীব মণ্ডল। রাম মণ্ডলের ছেলে নির্মল মণ্ডল বলেন, “বলেছিল মার্কেট করবে। টাকা পয়সা দেবে বলেছিল। পরে তো টাকার বদলে খুনের হুমকি পেতাম। জোর করে জমি লিখিয়ে নেয়। বলেছিল না লিখে দিলে কেটে চেম্বারে ফেলে দেবে। শাহজাহান নিজে বলেছিল। ভয়ে বাবা বলল প্রাণে বাঁচতে গেলে লিখে দে। পুলিশকে বলব কী, থানার ধারে কাছে ঘেঁষতে দিত না।”

Follow Us