AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Bengal Assembly Building: নতুন বিধানসভা ভবন তৈরি হবে? ইঙ্গিত দিয়ে রাখলেন শুভেন্দু

West Bengal Vidhan Sabha: ২০২৬ সালের ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ায় লোকসভা এবং বিধানসভার আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এপ্রিল ২০২৬-এর তথ্য অনুযায়ী, সরকার লোকসভার আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০-এর বেশি করার পরিকল্পনা করেছে, যা ২০১১ সালের আদমশুমারির ওপর ভিত্তি করে তৈরি হবে।

New Bengal Assembly Building: নতুন বিধানসভা ভবন তৈরি হবে? ইঙ্গিত দিয়ে রাখলেন শুভেন্দু
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 15, 2026 | 8:11 PM
Share

কলকাতা: নতুন বিধানসভা ভবন তৈরি করা হবে। তেমনই ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন স্পিকার রথীন্দ্র বসুর নির্বাচিত হওয়ার দিনই আভাস দিয়ে রাখলেন শুভেন্দু অধিকারী। এর নেপথ্যে রয়েছে Delimitation।

২০২৬ সালের ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণ প্রক্রিয়ায় লোকসভা এবং বিধানসভার আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। এপ্রিল ২০২৬-এর তথ্য অনুযায়ী, সরকার লোকসভার আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০-এর বেশি করার পরিকল্পনা করেছে, যা ২০১১ সালের আদমশুমারির ওপর ভিত্তি করে তৈরি হবে। প্রস্তাব অনুযায়ী লোকসভার আসন ৫৪৩ থেকে বেড়ে প্রায় ৮১৬ বা তার বেশি হতে পারে। এই নতুন আসন বৃদ্ধির সাথে এক-তৃতীয়াংশ মহিলা সংরক্ষণের বিধান যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নতুন আসন সংখ্যা এবং সীমানা নির্ধারণ ২০২৯ সালের সাধারণ নির্বাচন থেকে কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রক্রিয়াটি জনঘনত্বের ওপর ভিত্তি করে করা হবে, যাতে প্রতিটি রাজ্যের জনসংখ্যার অনুপাতে সঠিক প্রতিনিধিত্ব নিশ্চিত হয়।

স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ বিধানসভাতেও আসন পুনর্বিন্যাস হবে। সেক্ষেত্রে বর্তমান বিধানসভা কক্ষে অবস্থান সঙ্কুলান হতে পারে। সেক্ষেত্রে নতুন বিধানসভা ভবন তৈরির ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নতুন বিধানসভা ভবন কোথায় হবে, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা জিইয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে নতুন সংসদ ভবনটি পুরনো সংসদ ভবনের পাশেই তৈরি হয়েছে। সেক্ষেত্রের দিল্লির পথেও হাঁটতে পারে বাংলা। কারণ বিধানসভা ভবনের ভিতর অনেকটাই ফাঁকা জায়গা রয়েছে। সেখানেই নতুন ভবন তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Follow Us