
কলকাতা: রাজ্য়ে রেলের একাধিক প্রকল্পে গতি এনেছে রেল। বিষ্ণুপুর-তারকেশ্বর রেললাইনের জটও কাটতে চলেছে। একইসঙ্গে পুরুলিয়াবাসীর জন্যও সুখবর আনছে রেল। দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড় পর্যন্ত ১১ কিলোমিটার দীর্ঘ বাইপাস লাইন নির্মাণে অনুমোদন দিল ভারতীয় রেল। ২৭২ কোটি টাকা খরচে তৈরি হবে এই বাইপাস লেন।
তৃতীয় লাইনের সঙ্গে সংযোগ তৈরি হবে। প্রস্তাবিত বাইপাস লাইনের সঙ্গে আসন্ন তৃতীয় লাইনের একটা দ্বিমুখী সংযোগ তৈরি করা হবে। ফলে পণ্যবাহী ট্রেন চলাচলের জন্য আলাদা পথ পাওয়া যাবে।
এই প্রকল্পের কাজ শেষ হলে প্রতিদিন অতিরিক্ত ৬.০৬৫টি ফ্রেট রেক পরিচালনার সুযোগ তৈরি হবে বলে আশা করছে রেল।
SAIL ও BCCL-এর পণ্য পরিবহণে আসবে গতি। SAIL-এর যে লৌহ আকরিকের চাহিদা রয়েছে এবং BCCL-এর প্রতিদিন ৪৫টি রেক পরিবহণের যে চাহিদা থাকে, তা মেটাতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
আদ্রা–জয়চণ্ডী পাহাড় সেকশনে বর্তমানে যে ট্রেনের বিলম্ব থাকে, তা কমানো সম্ভব হবে।
বাইপাস চালু হলে অতিরিক্ত পণ্য পরিবহণের সক্ষমতা তৈরি হবে।
বর্তমানে নেটওয়ার্কের ব্যবহার প্রায় ৭১ শতাংশ। বাইপাস নির্মাণের মাধ্যমে ভবিষ্যতে বাড়তে থাকা শিল্প ও পণ্য পরিবহণের চাপ সামলানোর পরিকাঠামো তৈরি হবে।
মালগাড়ির চলাচল আরও মসৃণ, দ্রুত ও নির্ভরযোগ্য করা এবং আদ্রা–জয়চণ্ডী পাহাড় করিডরে যানজটমুক্ত পণ্য পরিবহণ নিশ্চিত করা।