New Syllabus Book: আগামী বছরই পড়ুয়াদের হাতে নতুন বই, কী থাকছে প্রথম, দ্বিতীয় পাতায়, দেখুন ছবি
School New Books: নতুন সিলেবাসে আগেই সিলমোহর দিয়েছিল রাজ্য সরকার। এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের অবদান ও পশ্চিমবঙ্গের ইতিহাস পড়ানো হবে স্কুলের বইতে। তবে, বাদ যাচ্ছে সিঙ্গুর আন্দোলনের অধ্যায়। যে আন্দোলনে বিরোধী দলনেতা হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল, সেই অধ্যায় এবার বাদ দেওয়া হচ্ছে।

কলকাতা: নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের শিক্ষা ব্যবস্থার খোলনলচে বদল করতে তৎপর রাজ্য সরকার। স্কুলের ইউনিফর্ম থেকে শুরু করে উচ্চমাধ্যমিকের পরীক্ষা ব্যবস্থা, সব ক্ষেত্রেই পরিবর্তনের বার্তা দেওয়া হয়েছে। আর এবার বদলে গেল বই। আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন বই হাতে পাবেন পড়ুয়ারা। ইতিমধ্য়েই সেই বই ছাপাতে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। TV9 বাংলার হাতে সেই নতুন বইয়ের ছবি।
নতুন কী থাকছে বইতে?
প্রত্যেকটি বিষয়ের বইয়ের প্রথম পাতায় থাকছে সংবিধানের প্রস্তাবনা। থাকছে সংবিধানের মৌলিক অধিকার ও কর্তব্য পালনের বিষয়টিও। স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়েছেন, সংবিধানের প্রস্তাবনা আগেও থাকত, কিন্তু নাগরিকদের যে কিছু কর্তব্য আছে, সেটাও মনে করিয়ে দেওয়া জরুরি। মন্ত্রী বলেন, “ছাত্রছাত্রীরা এগুলো শিখলে আরও সুশৃঙ্খল নাগরিক সমাজ গড়ে উঠবে।”

বইয়ের দ্বিতীয় পাতায় থাকছে রাষ্ট্রগীত ‘বন্দে মাতরম’। প্রত্যেকদিন স্কুলে পূর্ণ ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে আগেই। এবার সেই রাষ্ট্রগীত ছাপিয়ে দেওয়া হচ্ছে বইয়ের সামনের পাতায়। শিক্ষামন্ত্রীর কথায়, বইয়ের পাতায় থাকলে পড়ুয়াদের মুখস্থ করতেও কোনও অসুবিধা হবে না।
কী আছে নতুন সিলেবাসে?
নতুন সিলেবাসে আগেই সিলমোহর দিয়েছিল রাজ্য সরকার। এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের অবদান ও পশ্চিমবঙ্গের ইতিহাস পড়ানো হবে স্কুলের বইতে। তবে, বাদ যাচ্ছে সিঙ্গুর আন্দোলনের অধ্যায়। যে আন্দোলনে বিরোধী দলনেতা হিসেবে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল, সেই অধ্যায় এবার বাদ দেওয়া হচ্ছে।

