AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কমিশনারকে রাকেশ সিংয়ের চিঠি, পামেলাকে প্রভাবিত করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

মাদক কাণ্ডে (Drug Case) ধৃত বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami) 'ষড়যন্ত্রের' অভিযোগ তুলেছিলেন বিজেপি (BJP) নেতা রাকেশ সিংয়ের (Rakesh Singh) দিকে। তিনি নিজের থেকেই এ বার চিঠি দিলেন কলকাতা পুলিশের কমিশনারকে।

কমিশনারকে রাকেশ সিংয়ের চিঠি, পামেলাকে প্রভাবিত করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ফাইল ফটো
| Updated on: Feb 22, 2021 | 11:05 PM
Share

কলকাতা: মাদক কাণ্ডে (Drug Case) ধৃত বিজেপি যুব নেত্রী পামেলা গোস্বামী (Pamela Goswami) ‘ষড়যন্ত্রের’ অভিযোগ তুলেছিলেন বিজেপি (BJP) নেতা রাকেশ সিংয়ের (Rakesh Singh) দিকে। পাশাপাশি সিআইডি তদন্তেরও দাবি করেন। কলকাতা পুলিশ (Kolkata Police) যদিও এখনও পর্যন্ত রাকেশ সিংকে জিজ্ঞাসাবাদের ডেকে পাঠায়নি। তবে বন্দর এলাকার প্রভাবশালী এই বিজেপি নেতা নিজেই চিঠি দিয়েছেন নগরপালকে। নিজেকে এই মামলায় ‘নির্দোষ’ দাবি করে তিনি লিখেছেন, যে কোনও সময় তদন্তের জন্য ডাকা হলে তিনি হাজির হবেন।

অন্যদিকে, গত শনিবারই পামেলাকে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এর পর গতকালই পামেলাকে সঙ্গে নিয়ে অ্যাক্সিস মলে তাঁর পার্লারে হানা দেয় পুলিশ। রবিবার বিকেল সাড়ে তিনটে থেকে রাত প্রায় ১০ টা পর্যন্ত ৬ ঘণ্টা ধরে চলে তল্লাশি। সেখানকার কর্মচারিদেরও জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

সূত্রের খবর, পামেলার পার্লারে যে ড্রয়ারগুলো রয়েছে সেগুলোয় তল্লাশি চালাতে গিয়ে পুলিশ দেখে তা লক করা। ড্রয়ারের চাবিগুলি কোথায় রয়েছে বর্তমানে তা জানার চেষ্টা করছে পুলিশ। এ ছাড়াও পার্লার থেকে বাজেয়াপ্ত করা হয় একটি হার্ড ডিস্ক। পার্লারে কাদের আসা-যাওয়া ছিল তা জানতে সিসিটিভি খতিয়েও দেখবে পুলিশ।

আরও পড়ুন: নতুন থানা পাচ্ছে কলকাতা, দু’ভাগে ভাঙছে যাদবপুর

ঘটনাচক্রে, গতকালই কলকাতা পুলিশের কমিশনারকে চিঠি লিখে রাকেশ সিং দাবি করেন, পামেলা গোস্বামী গ্রেফতারের সময় তাঁর নাম নেননি। কিন্তু পুলিশ হেফজতে থাকাকালীন তিনি রাকেশের নাম নিয়েছেন। কলকাতা পুলিশ জোর করে এই নাম বলতে বাধ্য করেছে বলে চিঠিতে দাবি রাকেশ সিংয়ের। তিনি জানিয়ছেন, এই মামলায় ডাকা হলে তিনি তদন্তে সাহায্য করবেন। তবে পরবর্তী ক্ষেত্রে পুলিশ হেফাজতে থাকাকালীন পামেলা যদি ফের তাঁর নাম প্রকাশ্যে নেন, তিনি কলকাতা পুলিশের বিরুদ্ধে মানহানির মামলা করবেন বলে ওই চিঠিতে লিখেছেন।

আরও পড়ুন: অভিষেকের শ্যালিকাকে তিন ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ, কী বলছে সিবিআই

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা