AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Arms Recovery: ব্যাগে প্রচুর জামাকাপড়, আর তার ভিতরেই ছিল আসল জিনিসটা…, হাটে-বাজারে এক্সপ্রেস ঢুকতেই খপাৎ করে ধরল STF

Sealdah Station Arms Recovery: জানা গিয়েছে, আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ স্টেশনের বাইরে চত্বর থেকেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে এসটিএফ। ধৃতের নাম হাসান শেখ। তিনি মালদহের বাসিন্দা।

Arms Recovery: ব্যাগে প্রচুর জামাকাপড়, আর তার ভিতরেই ছিল আসল জিনিসটা..., হাটে-বাজারে এক্সপ্রেস ঢুকতেই খপাৎ করে ধরল STF
ধৃত ব্যক্তি।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Mar 17, 2025 | 8:09 AM
Share

কলকাতা: কথায় কথায় চলছে গুলি, হচ্ছে খুন। শহর কলকাতায় মাথাব্যথা হয়ে উঠেছে অস্ত্র। বেআইনি অস্ত্রের কারবারের খোঁজে ঘুম উড়েছে তদন্তকারীদের। এবার শহরের বুকে, শিয়ালদহ স্টেশনের বাইরে দেখেই অস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল এসটিএফ। ধৃত ব্যক্তির কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।

জানা গিয়েছে, আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ স্টেশনের বাইরে চত্বর থেকেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে এসটিএফ। ধৃতের নাম হাসান শেখ। তিনি মালদহের বাসিন্দা।

হাটে বাজারে এক্সপ্রেসের যাত্রী ছিলেন ওই ব্যক্তি। স্টেশনে নামতেই তাঁর তল্লাশি চালানো হয়। ব্যাগ খুলতেই মেলে আগ্নেয়াস্ত্র ও গুলি। এরপরই তাঁকে আটক করা হয়।

শিয়ালদহ স্টেশনের কাছেই এসসিএফ-এর আধিকারিকেরা সিজার লিস্ট তৈরি করছেন। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তকে। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, ওই ব্যক্তি বিহার থেকে অস্ত্র নিয়ে আসছিল। বিহারের মানসিং থেকে কলকাতায় অস্ত্র আসে। মালদহের কালিয়াচক থেকে ট্রেনেই কলকাতায় অস্ত্র নিয়ে  এসেছিলেন।

উদ্ধার হওয়া অস্ত্র।

জানা গিয়েছে, অস্ত্রগুলি বিহারের খাগাড়িয়ায় তৈরি। সেখান থেকে সড়কপথে মানসিং-এ নিয়ে আসা হয়। সেখান থেকে কালিয়াচক হয়ে কলকাতায় আনা হয় অস্ত্র। কাদের কাছে এই বিপুল অস্ত্রশস্ত্র নিয়ে যাচ্ছিল অভিযুক্ত, তা এখনও জানা যায়নি।

এদিকে, গোয়েন্দাদের কাছে আগেই সূত্র মারফত খবর এসেছিল যে শিয়ালদহ স্টেশন চত্বরেই বেআইনি অস্ত্র নিয়ে আসছে। সেই সূত্রের উপরে ভিত্তি করেই এসটিএফ ওৎ পেতে বসেছিল। ধৃত ওই ব্যক্তি আসতেই প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয়। আজ, সোমবারই আদালতে পেশ করা হবে অভিযুক্তকে।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...