Partha-Arpita: LIC-তে ‘আঙ্কেল’ বলে উল্লেখ, অর্পিতা আর পার্থর সম্পর্ক জানতে চাইল হাইকোর্ট

Recruitment Scam: এ দিন, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান পার্থ ও অর্পিতার নামে শুধু টাকা আর গহনা রয়েছে? উভয়ের নামে আর কোনও সম্পত্তি নেই। পার্থর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় জানান, দু'টি সম্পত্তি রয়েছে। পাল্টা বিচারপতির প্রশ্ন, "বাড়ি থেকে কি টাকা উদ্ধার হয়নি?" পার্থর আইনজীবী জানান, "প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে। শুধু ৪০ অস্থাবর সম্পত্তি রয়েছে।"

Partha-Arpita: LIC-তে আঙ্কেল বলে উল্লেখ, অর্পিতা আর পার্থর সম্পর্ক জানতে চাইল হাইকোর্ট
পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়Image Credit source: TV9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Feb 27, 2024 | 6:50 PM

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিন মামলা ছিল সোমবার। সেই মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের মধ্যে সম্পর্ক কী তা জানতে চাইল কলকাতা হাইকোর্ট।

এ দিন, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানতে চান পার্থ ও অর্পিতার নামে শুধু টাকা আর গহনা রয়েছে? উভয়ের নামে আর কোনও সম্পত্তি নেই। পার্থর আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় জানান, দু’টি সম্পত্তি রয়েছে। পাল্টা বিচারপতির প্রশ্ন, “বাড়ি থেকে কি টাকা উদ্ধার হয়নি?” পার্থর আইনজীবী জানান, “প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে। শুধু ৪০ অস্থাবর সম্পত্তি রয়েছে।”

এর পাশাপাশি এ দিন আদালতে সন্দীপন গঙ্গোপাধ্যায় সওয়াল করেন, ২০১২ সালে গাড়ি ও ফ্ল্যাট কেনেন অর্পিতা মুখোপাধ্যায়। আর ২০১৪ সালে শিক্ষামন্ত্রী হন পার্থ। ফলে, যে সময় ফ্ল্যাট কেনা হয় সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন না। সঙ্গে এও আদালতকে জানিয়েছেন, অর্পিতা এলাইসিতে পার্থকে ‘আঙ্কেল’ বলে উল্লেখ করেছেন।

আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় আরও জানিয়েছেন, ব্যবসায়িক কারণে সম্পর্কে থাকলেও অর্পিতা কীভাবে বিপুল সম্পত্তির অধিকারী, সেটা কীভাবে জানা সম্ভব? আসলে টার্গেট করা হয়েছে পার্থবাবুকে। এর পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেল ২০১১ সাল থেকে অর্পিতাকে চিনলেও, অর্পিতার সব বিষয়ে ওয়াকিবহাল ছিলেন সেটা সঠিক নয়। সম্পত্তির ডিডের কপি ছিল তাঁর মক্কেলের কাছে। আসল ছিল না। যৌথভাবে অর্পিতার সঙ্গে কিছু কোম্পানির শেয়ার হোল্ডার ছিল। কিন্তু কোম্পানির মালিক ছিলেন না।

এ দিন, আদালতে প্রশ্নও তুলেছেন পার্থর আইনজীবী। তিনি জানিয়েছেন, সবাই বিরুদ্ধে কথা বলছে। তারা বলছে বলেই কি দোষী সব্যস্ত করা যায়? আর্থিক তছরুপ করেছে যারা তাঁরাই অভিযুক্ত। অর্পিতা সহ অভিযুক্ত। তাঁর অভিযোগ কেন গ্রহণ করা হবে, প্রশ্ন পার্থর আইনজীবীর। প্রসঙ্গত, ২০২২ সালের ২৩ জুলাই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতার করে ইডি। গ্রেফতার করা হয় অর্পিতাকেও।

Loading...
Unable to load recommendations.
Follow Us