Patha Chatterjee: ‘বিরোধী দলের সঙ্গে সম্পর্ক ভালো…’, ভোট না দিয়ে বাড়িতে বসে বোমা ফাটালেন পার্থ
এক সময়ের শিক্ষামন্ত্রী জানান, "বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পর্ক কখনও খারাপ ছিল না। আজও নেই। পার্থ উত্তর দেবে।" এমনকী এও বক্তব্য যে পরিবর্তন জোড় করে করা হয় তা মোটেই উচিত নয়। বলেন, "কার্বাইড দিয়ে পাকানো পরিবর্তন কাম্য নয়। দলের নীতি দল যেভাবে চলছে যে ভাব তৈরি হয়েছে, যাঁরা তৈরি করেছিল, কোথাও যেন মনে হচ্ছে ভিতে কেউ টক্কর দিচ্ছে।"

কলকাতা: দীর্ঘদিন জেলে ছিলেন। পরে জামিন পেয়ে আপাতত মুক্ত রয়েছেন। জল্পনা চলছিল এবারও কি তাঁকে প্রার্থী করা হবে? তৃণমূল কি আস্থা রাখবে তাঁর উপর? এই নিয়ে জল্পনা ছড়িয়েছিল। তবে দেখা গেল, আস্থা রাখেনি তৃণমূল। আজ দ্বিতীয় দফার ভোট। আর তখনই বিস্ফোরক পার্থ চট্টোপাধ্যায়। ভোট না দিয়ে ঘরে বসে একের পর এক বোমা ফাটালেন তিনি। কার্বাইড দিয়ে পাকানো আমের সঙ্গে তুলনা করে পরিবর্তনের পক্ষে সওয়াল পার্থ চট্টোপাধ্যায়। এমনকী, হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাঁকে রাজনৈতিক ডাস্টবিনে পরিণত করা যাবে না।
পার্থ চট্টোপাধ্যায় বলেন, “কর্মীরা আমার খবর রাখেন। অনেক নেতারা চুপিচুপি খবর রাখেন। দলের লোক অস্পৃশ্য ঘোষণা করেছেন।” এরপরই তাঁর সংযোজন, “আমাকে রাজনৈতিক ডাস্টবিন করে রাখা যাবে না। চুপ রবে না পার্থ। আমার হাজার-হাজার সমর্থক এই বাংলা জুড়ে আছে।” তিনি বুঝিয়ে দেন এইভাবে তাঁকে আটকে রাখা যাবে না।
এক সময়ের শিক্ষামন্ত্রী জানান, “বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পর্ক কখনও খারাপ ছিল না। আজও নেই। পার্থ উত্তর দেবে।” এমনকী এও বক্তব্য যে পরিবর্তন জোড় করে করা হয় তা মোটেই উচিত নয়। বলেন, “কার্বাইড দিয়ে পাকানো পরিবর্তন কাম্য নয়। দলের নীতি দল যেভাবে চলছে যে ভাব তৈরি হয়েছে, যাঁরা তৈরি করেছিল, কোথাও যেন মনে হচ্ছে ভিতে কেউ টক্কর দিচ্ছে।” পার্থর এই মন্তব্যের যদিও পাল্টা কোনও উত্তর দিতে চাননি বালিগঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।
