AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Partha chatterjee: ‘আমার তো ঘরে কোনও খাট নেই…’, টাকা নিয়ে প্রশ্ন করতেই মুখ খুললেন পার্থ

TMC Partha chatterjee: পার্থ চট্টোপাধ্যায় এদিন রাজনীতিতে ফেরা নিয়ে মন্তব্য করেন। তিনি আদৌ বেহালা থেকে দাঁড়াচ্ছেন কি না, রাজনীতিতে ফের সক্রিয়ভাবে তাঁকে দেখা যাবে কি না তা নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। বুঝিয়ে দিয়েছেন, তিনি কর্পোরেটের চাকরি ছেড়ে এখানে এসেছেন।

Partha chatterjee: 'আমার তো ঘরে কোনও খাট নেই...', টাকা নিয়ে প্রশ্ন করতেই মুখ খুললেন পার্থ
পার্থ চট্টোপাধ্যায়Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 07, 2026 | 8:30 PM
Share

কলকাতা: তিনি জেলে ছিলেন। তাঁর বিরুদ্ধে চাকরি চুরির মতো বিস্ফোরক অভিযোগ উঠেছে। যদিও, সেখান থেকে ফেরার পর তিনি বারেবারে বলেছেন, তিনি নির্দোষ। তিনি এই নিয়োগ দুর্নীতির (SSC Scam) ব্যাপারে কিছুই জানতেন না। শনিবার টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আরও একবার এই কথাই বললেন পার্থ চট্টোপাধ্যায়। এমনকী, নিজে কীভাবে থাকেন সেই উদাহরণও দিয়েছেন পার্থ।

পার্থ চট্টোপাধ্যায় এদিন রাজনীতিতে ফেরা নিয়ে মন্তব্য করেন। তিনি আদৌ বেহালা থেকে দাঁড়াচ্ছেন কি না, রাজনীতিতে ফের সক্রিয়ভাবে তাঁকে দেখা যাবে কি না তা নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন। বুঝিয়ে দিয়েছেন, তিনি কর্পোরেটের চাকরি ছেড়ে এখানে এসেছেন। দলের প্রতি তিনি অনুগত্য। তবে এত কথা বললেও টাকা উদ্ধারের বিষয়ে তিনি মন্তব্য করেননি।

পার্থবাবু যখন জেলে ছিলেন সেই তাঁর সম্পত্তি নিয়ে কম প্রশ্ন ওঠেনি। এমনকী, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা উদ্ধার হতেই এই প্রশ্ন আরও চাগাড় দিয়ে ওঠে। তবে পার্থ বলেছেন, তাঁর বাড়িতে একটি খাট পর্যন্ত নেই। বলেন, “আমার তো ঘরে কোনও খাট নেই। কইটুকু ঘরে থাকি দেখুন…ছবি নিয়ে চলে যান। আমার হারাবার কিছু নেই।” বস্তুত, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করে ইডি ও সিবিআই উভয়ই। দীর্ঘদিন জেলে থাকার পর ফিরে আসেন তিনি। তবে, তিনি বুঝিয়ে দিয়েছেন সম্পূর্ণ নির্দোষ। এমনকী, “এও বলেছেন যে, আমি দ্বিতীয় ইনিংস খেলেতে আসিনি। আমি প্রথম ইনিংসে এসেছি।” দরকারে গাড়ি করে ঘুরে বেহালায় প্রচারে যাবেন সেও বলেছেন তিনি।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের