Patuli: ‘বহিরাগত ঢুকিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র’, পাটুলিতে যুবক ‘খুনের’ পর এলাকাবাসীর সঙ্গে কথা কাউন্সিলর-TMC প্রার্থীর

Patuli: এরপরই তিনি পাটুলি থানার ওসিকে ফোনে ধরেন।  যত দ্রুত সম্ভব সিসি ক্যামেরা বসানোর জন্য তিনি বলেন। এলাকাবাসীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, এদিন দুষ্কৃতীদের আনাগোনা বিষয়টি তদন্তের স্বার্থে ভালো করে বুঝে নিতে ঘটনাস্থরের আশেপাশের বিভিন্ন সিসিটিভি পরীক্ষা করতে গিয়ে তদন্তকারীরা দেখেন, সবই নষ্ট। এমনকি কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ড অফিসার সিসিটিভিও খারাপ।

Patuli: বহিরাগত ঢুকিয়ে রাজনৈতিক ষড়যন্ত্র, পাটুলিতে যুবক খুনের পর এলাকাবাসীর সঙ্গে কথা কাউন্সিলর-TMC প্রার্থীর
পাটুলিতে ঘটনাস্থলে কাউন্সিলর ও তৃণমূল প্রার্থীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 26, 2026 | 5:14 PM

কলকাতা: মধ্যরাতে চলেছে গুলি। বাড়ির ছাদে উঠে তৃণমূল সমর্থককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে। ভোটবঙ্গে চাঞ্চল্যকর এই ঘটনায় স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন। বৃহস্পতিবার সকালে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদারকে নিয়ে এলাকা পরিদর্শন করলেন কাউন্সিলর বাপাদিত্য দাশগুপ্ত।
পাটুলি হত্যাকাণ্ডে তদন্তে নেমে প্রথমেই তদন্তকারীদের হোঁচট খেতে হয়েছিল। কারণ ওই এলাকায় নেই কোনও সিসিটিভি। ফলে দুষ্কৃতীদের আনাগোনা কোনদিক থেকে সেই তথ্য হাতে পেতে কিছুটা সমস্যা তৈরি হয়।

সিসিটিভির না থাকার জেরে নিরাপত্তা চরম বিঘ্নিত হচ্ছে, কাউন্সিলর এবং বিধায়ককে কাছে পেয়ে সেই বিষয়ে সরব এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার বিকালে পাটুলির হত্যাকাণ্ডস্থলে নিরাপত্তা বিষয় নিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলতে যান দেবব্রত মজুমদার। সিসিটিভি না থাকার বিষয়টি যে চিন্তার সেটা তিনি উপলব্ধি করেন।

এরপরই তিনি পাটুলি থানার ওসিকে ফোনে ধরেন।  যত দ্রুত সম্ভব সিসি ক্যামেরা বসানোর জন্য তিনি বলেন। এলাকাবাসীদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, এদিন দুষ্কৃতীদের আনাগোনা বিষয়টি তদন্তের স্বার্থে ভালো করে বুঝে নিতে ঘটনাস্থরের আশেপাশের বিভিন্ন সিসিটিভি পরীক্ষা করতে গিয়ে তদন্তকারীরা দেখেন, সবই নষ্ট। এমনকি কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ড অফিসার সিসিটিভিও খারাপ।

ফলে চরম সঙ্কটে পড়েন তদন্তকারীরা। গুটিকয়েক প্রত্যক্ষদর্শীর কথা শুনেই তদন্তে এগিয়ে নিয়ে যেতে হয়। এই বিষয়টি নিয়েই এদিন এলাকার বাসিন্দারা বিধায়ক এবং কাউন্সিলরকে বলেন, দ্রুত সিসিটিভির ব্যবস্থা করতে। বিধায়ক এবং কাউন্সিলরের সামনে সিসিটিভি নিয়ে উদ্বেগের বিষয়টিও স্থানীয় বাসিন্দারা তুলে ধরেন। কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত বলেন, “আমি শুনেছি, যাঁর মৃত্যু হয়েছে, তিনি ওয়ার্ডের বাইরের লোক। যারা এসে হামলা চালিয়েছে, তারাও ওয়ার্ডের বাইরের লোক। ঘটনাটা ঘটেছে আমার ওয়ার্ডে, একটি ফ্ল্যাটে। নির্বাচন সামনে, তাই বিরোধীদের রাজনৈতিক একটা ইস্যু তৈরি করার চেষ্টা তো থাকবেই। কিন্তু কে কার বাড়িতে যাবে, কার বাড়িতে বসে মদ খাবে, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ”

প্রসঙ্গত, বুধবার রাতে পাটুলিতে বন্ধুর ফ্ল্যাটে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক যুবকের। আহত হন আরও একজন। ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। ভোটবঙ্গে খাস কলকাতায় গুলিচালনার ঘটনা স্বাভাবিকভাবেই তাৎপর্যপূর্ণ।

Follow Us