AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee Meeting: মমতার বার্তার পরই অ্যাকশনে পুলিশ! হাতিবাগান, সল্টলেকের ফুটপাথে অভিযান

Mamata Banerjee: কোনও কোনও দোকানের অংশ রাস্তার উপরেও চলে এসেছে। ত্রিপল খাটিয়ে দোকানের সাজানো পসরার অনেক কিছুই রাস্তার দিকে এগিয়ে রয়েছে। এদিন সন্ধেয় নজরদারিতে বেরিয়ে সব দোকানদারদের ধমক দিয়ে রাস্তার উপরের অংশ থেকে মালপত্র সরানোর ব্যবস্থা করেন পুলিশকর্মীরা।

Mamata Banerjee Meeting: মমতার বার্তার পরই অ্যাকশনে পুলিশ! হাতিবাগান, সল্টলেকের ফুটপাথে অভিযান
অ্যাকশন মোডে কলকাতা পুলিশImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 24, 2024 | 9:21 PM
Share

কলকাতা: নবান্নের বৈঠকে ফুটপাথ দখল নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক মিটতে না মিটতেই এবার অ্যাকশন মোডে পুলিশ। সোমবার সন্ধেয় হাতিবাগান চত্বরে রাস্তায় নেমে তদারকিতে ব্যস্ত পুলিশ। হাতিবাগানে রাস্তার ধারে ফুটপাথের উপর অনেকগুলি ছোট ছোট দোকান রয়েছে। কোনও কোনও দোকানের অংশ আবার রাস্তার উপরেও চলে এসেছে। ত্রিপল খাটিয়ে দোকানের সাজানো পসরার অনেক কিছুই রাস্তার দিকে এগিয়ে রয়েছে। এদিন সন্ধেয় নজরদারিতে বেরিয়ে সব দোকানদারদের ধমক দিয়ে রাস্তার উপরের অংশ থেকে মালপত্র সরানোর ব্যবস্থা করেন পুলিশকর্মীরা।

এদিকে পুলিশের এই নজরদারিতে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীরাও। শুকনো মুখে এক ব্যবসায়ী বলছেন, ‘আগে দোকান আরও বাড়তি ছিল, এখন অনেক কমিয়ে দিয়েছি। এখন বললে, দরকার হলে আরও চেপে যাব। কিন্তু যদি একেবারে হকার তুলে দেয়, তাহলে আমাদের কী হবে!’ আরেক ব্যবসায়ীর কথায়, ‘আমরা তো মাছি মারছি। এখন তো আর সেই ভিড় হয় না। আমরা কী করব! যদি দোকান তুলে দিই, আমরা খাব কী?’

প্রসঙ্গত, এদিন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রীর ধমক দিয়েছেন সল্টলেক নিয়েও। মমতা বিরক্তির সুরে বলেছেন, ‘সল্টলেক, আমার লজ্জা লাগছে… এআরডি অফিসের সামনে একটা করে ত্রিপল লাগাচ্ছে, বসে যাচ্ছে।’ মুখ্যমন্ত্রীর ধমকের পর এদিন অবৈধ দখলদারি রুখতে তড়িঘড়ি পদক্ষেপ দেখা যায় সল্টলেক সেক্টর ফাইভেও। ফুটপাথের ধারে যেখানে যেখানে বেআইনিভাবে দখলদারির অভিযোগ উঠছে, সেই সব জায়গায় অভিযানে নামেন পুলিশকর্মীরা। রাস্তার উপর উঠে আসা দোকানের অংশ সরাতে তৎপর হয় পুলিশ।

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?