
কলকাতা: সমাজিক মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। সাসপেন্ড করা হল এক পুলিশ কর্মীকে। কলকাতা পুলিশের পক্ষ থেকে এই নিয়ে একটি বিবৃতিও জারি করা হয়েছে। জানা যাচ্ছে, সংশ্লিষ্ট পুলিশকর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত না শেষ হবে ততক্ষণ তিনি সাসপেন্ড থাকবেন।
সোশ্যাল মিডিয়ায় কলকাতা পুলিশের পক্ষ থেকে পোস্ট করা হয়েছে। তিনি লিখেছেন, ‘সকল পুলিশ কর্মীকে সোশ্যাল মিডিয়ায় এমন কোনও বিষয়বস্তু পোস্ট, শেয়ার বা সমর্থন করা থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। যা চাকরির আচরণবিধি বা আদর্শ আচরণবিধি লঙ্ঘন করতে পারে।” একই সঙ্গে সকল পুলিশ আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখেন তাঁরা। অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতেও তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলায় ভোট শুরুর আগেই তৎপর ছিল নির্বাচন কমিশন। পুরো প্রশাসন ব্যবস্থাকে পরিবর্তন করে দিয়েছে তারা। আইপিএস পরিবর্তন হয়েছে। সবটাই নিরাত্তার স্বার্থে। এরই মধ্যে আবার পুলিশের এই ধরনের মন্তব্য নিতান্তই চাঞ্চল্য ছড়িয়েছে।